গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৫ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৫ পিএম
স্যার উইলিয়াম ওসলার
যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার উইলিয়াম ওসলার তার ক্লাসে খেলে নেশা হয় এমন জিনিসের ওপর বক্তৃতা করছিলেন। এক ছাত্র উঠে জিজ্ঞেস করেন, ‘স্যার এটা কি সত্য, নেশা করলে যোগ্যতা বাড়ে? সচরাচর যে যা করতে পারে না, নেশার বশে সে তা অনেক ভালো করে?’ ওসলার উত্তরে বলেন, ‘মোটেই তা নয়। আসল ব্যাপার হলো, নেশার ঘোরে লজ্জাশরম লোপ পেলে তখন আর খারাপ কাজগুলো করতে বাধে না।’
সূত্র : হাস্যকৌতুক ও জানবার কথা