× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত শরীরচর্চা করলে-

ওয়াসি তানজীম

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৩ পিএম

অতিরিক্ত শরীরচর্চা করলে-

সময়ের অভাবে প্রতিদিন শরীরচর্চা করার সময় পান না যারা, তারা অনেকসময় একদিনে সেটা পুষিয়ে নিতে চান। যা করা যাবে না মোটেও

চাকরিজীবীদের সপ্তাহজুড়েই ব্যস্ততা। সকালে কোনোরকমে ব্রেকফাস্ট সেরেই অফিসের পথে রওনা। সারা দিনের পরিশ্রম শেষে বাড়িতে ফিরে স্বাভাবিকভাবেই এনার্জি থাকে না এক্সারসাইজ করার। ফলে ঘাম ঝরানোর জন্য সময় বের করতে পারা রীতিমতো দুঃসাধ্য বিষয়। সারা সপ্তাহ এক্সারসাইজের যাবতীয় ঘাটতি পুষিয়ে দিতে তাদের ভরসা ছুটির দিন। সপ্তাহান্তের দুদিন বা এক দিনের ছুটিতে আরও নানা কাজকর্মের সঙ্গে রুটিনে ঠাঁই করে নিয়েছে ওয়ার্কআউট। কিন্তু সারা সপ্তাহ ওয়ার্কআউট না করে হঠাৎ করে সপ্তাহের শেষে টানা চার-পাঁচ ঘণ্টার হাই-ইনটেনসিটি এক্সারসাইজ বা স্পোর্টস অ্যাকটিভিটি শরীরের সহায়ক হয় না। বরং তাতে ফল হয় উলটো। সাধারণত সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন ৩০ মিনিট করে এক্সারসাইজ করার পরামর্শ দেন ডাক্তাররা। একেই বলে ব্যালেন্সড ওয়ার্কআউট। কিন্তু এর বদলে সপ্তাহের শেষে দুদিন বড্ড বেশি এক্সারসাইজ করলে চোট বা আঘাতের সম্ভাবনা বাড়ে। তাই নিয়মিত শরীরচর্চা করার অভ্যাস করতে হবে। 

যা করবেন 

  • সারা সপ্তাহ ওয়ার্কআউটের জন্য অন্তত আধঘণ্টা সময় বের করতে হবে। যদি সপ্তাহের প্রতিদিন সময় বের করা সম্ভব না হয়, চেষ্টা করুন তিন-চার দিন বা যে কয়দিন পারা যায় শরীরচর্চা করতে। 
  • যেকোনো খেলাধুলা বা ওয়ার্কআউটের আগে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া খুব জরুরি। শরীর যেন হাইড্রেটেড থাকে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। পুষ্টিকর খাওয়া-দাওয়াও জরুরি। 
  • এক্সারসাইজের আগে ওয়ার্ম-আপ ও পরে কুল ডাউন অবশ্যই করবেন। অনেকেই ওয়ার্ম-আপ না করেই এক্সারসাইজ করতে শুরু করেন। হালকা জগিং, সাইক্লিং বা সাঁতার কাটা আদর্শ ওয়ার্ম-আপ। কোয়াড্রিসেপ, হ্যামস্ট্রিং ও কাফ মাসলের উপযোগী স্ট্রেচিং করুন। বিষয়গুলো মাথায় রাখলে চোট-আঘাতের আশঙ্কা অনেকটাই কমবে।
  • অনেকেই ট্রেনিং ছাড়াই খেলাধুলা করেন। ন্যূনতম বেসিক ট্রেনিং যেকোনো খেলাধুলার জন্যই জরুরি। এর অভাবে শরীরের বিভিন্ন অংশে চোট লাগতে পারে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা