মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৭ পিএম
ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিজরেইলি
ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিজরেইলি রাজনীতিতে যোগ দেওয়ার কিছুদিন পর কনজারভেটিভ দল থেকে নির্বাচনে দাঁড়ান। জনসংযোগ করতে গিয়ে তিনি ধনাঢ্য এক ভোটারের মুখোমুখি হন। সেই ভোটার ডিজরেইলির আগমনের উদ্দেশ্য শোনার পর চিৎকার করে বলেন, ‘আপনাকে ভোট দেব? তার চাইতে ভোট আমি শয়তানকে দেব।’ ডিজরেইলি তখন শান্ত কণ্ঠে জবাব দেন, ‘ওহ, ঠিক আছে। তবে আপনার বন্ধু শয়তান যদি নির্বাচনে না দাঁড়ায়, তাহলে আমার নামটা স্মরণে রাখবেন।’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম