মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৪:১০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:২৯ পিএম
পুরস্কার বা স্বীকৃতি ফিরিয়ে দেওয়ার ঘটনা বিশ্বে কম নেই। তবে সবাইকে ছাড়িয়ে যায় জর্জ বার্নার্ড শর একের পর এক পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনা। সাহিত্যের স্বীকৃতি হিসেবে পাওয়া নোবেল পুরস্কার প্রত্যাখ্যানসহ নানা সম্মানসূচক উপাধি সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন জর্জ বার্নার্ড শ। যে লেবার পার্টি গঠনে তিনি একসময় অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই দল ক্ষমতায় আসার পর তাকে নানান সুযোগ ও পদ দিতে চাইলে বলেন, আমার এসবে পোষাবে না, সইবে না। তখন দল থেকে তাকে বলা হয়, তাহলে ‘অর্ডার অব মেরিট’ নাও। শ এবারও জানান, সেটা তো আমার এমনিই আছে। একের পর এক পুরস্কার ও উপাধি ফিরিয়ে দেওয়ায় বন্ধুরা ভীষণ আহত হতে থাকেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি দিতে চাইলে শ বলেন, যেসব মানুষ উপাধি ও ডিগ্রির জন্য আপ্রাণ খেটেছেন এ ডিগ্রি নিলে তাদের অপমান করা হবে। পরিশ্রম না করে কেউ নিছক সম্মানের খাতিরে উপাধি পাবে, এ কেমন কথা!
সূত্র : জর্জ বার্নার্ড শ, ভবানী মুখোপাধ্যয়