× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি

শাহিনা নদী

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৫:২৩ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৫:৪৩ পিএম

পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি

বিয়ের অনুষ্ঠানের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো বউভাত। এদিন কেমন হতে পারে বরকনের পোশাক, কনের সাজই-বা কেমন হবে দেখে নিন-

বিয়ের অন্যতম উল্লেখযোগ্য একটি আচার-অনুষ্ঠান হলো বউভাত। সাধারণত বরের বাড়িতে কনের দ্বিতীয় দিন বউভাত অনুষ্ঠান হয়। এ দিন নববধূ তার আত্মীয়স্বজনকে আপ্যায়িত করেন। যদিও বর্তমানে বউভাতের আয়োজন কমিউনিটি সেন্টারে হওয়ায় কষ্ট করে বউকে আর সকলকে পাতে বেড়ে খাওয়াতে হয় না। আবার অনেকে বিয়ে এবং বউভাত দুদিনে না করে বর ও কনের বাড়ি মিলে যৌথভাবে একটি অনুষ্ঠান করে। মূলত বউভাতে দুপুরের খাবারের আয়োজন করা হয়। তবে কর্মব্যস্ত অতিথি ও আত্মীয়স্বজনের অংশগ্রহণের দিক বিবেচনা করে ইদানীং সন্ধ্যায়ও বউভাতের আমন্ত্রণ ও আপ্যায়ন করা হয়। বরপক্ষ এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নববধূকে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বউভাতে অনেক মানুষের সমাগম ঘটায় এই আয়োজনকে ‘প্রীতিভোজ’ বলা হয়ে থাকে। 

বউভাতের পোশাক

বিয়ের সাজ-পোশাকের ওপর ভিত্তি করেই রিসেপশনের সাজ-পোশাক নির্ধারণ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে বিয়েতে বরকনে লাল, মেরুন কিংবা খয়েরি ইত্যাদি রঙের পোশাক পরে। সেজন্য বউভাতের অনুষ্ঠানে রঙ নির্বাচনের ক্ষেত্রে বরকনে দুজনই একটু অন্যরকমভাবে নিজেদের সাজিয়ে তুলতে বেশি পছন্দ করে। মেয়েদের ক্ষেত্রে যারা বিয়েতে লাল, খয়েরি ইত্যাদি গাঢ় রঙের শাড়ি বা লেহেঙ্গা বাছাই করে তারা বউভাতের অনুষ্ঠানের জন্য বেছে নেন নীল, সবুজ, বেবি পিংক, অ্যাশ, সাদা, আকাশি, মিষ্টি কিংবা ধূসর রঙের পোশাক। অনেকে বিয়েতে শাড়ি পরলে রিসেপশনে লেহেঙ্গা বেছে নেন। অনেকে আবার বিয়ে এবং বউভাত উভয় অনুষ্ঠানেই শাড়ি কিংবা লেহেঙ্গা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করে। পশ্চিমা ট্রেন্ড অনুসরণ করে আমাদের দেশেও অনেকে রিসেপশনের প্রোগ্রামে গাউন টাইপের পোশাক বেছে নেন। প্রোগ্রামের নাম যদিও বউভাত, তথাপি আজকালকার ছেলেরা কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই। বউয়ের পোশাকের রঙের সঙ্গে কন্ট্রাস্ট করে নিজেদের আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলছে প্রায় সব বর। রিসেপশনের পোশাকের ক্ষেত্রে সব ছেলেরই প্রথম পছন্দ কমপ্লিট স্যুট-টাই। তবে ব্যতিক্রমও রয়েছে, ইদানীং অনেক বরকেই বউভাতে পাঞ্জাবি পরতে দেখা যায়। সেক্ষেত্রে রঙ হিসেবে প্রাধান্য পাচ্ছে ডিপ ব্লু, অফ হোয়াইটসহ নানা রকমের রঙ। তবে পোশাকের ক্ষেত্রে দেহের গঠন ও গায়ের রঙের সঙ্গে মানানসই রেখে নির্বাচন করা উচিত। এ ছাড়াও বউভাতের অনুষ্ঠানে বর প্রিন্সকোটও পরতে পারেন। সোনালি, রুপালি, কালো, খয়েরিসহ নানা রঙের প্রিন্সকোট বাজারে মেলে। চাইলে সেগুলো কাস্টমাইজড করে বানিয়ে নেওয়া যায়। বরের সাজ কিন্তু এখন শুধু পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নেই। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা পরলে ভালো দেখাবে। তেমনি বাদ যাবে না হাতঘড়িটাও। এ ছাড়া ফ্যাশনের অন্য অনুষঙ্গ হিসেবে গলায় সোনার চেইন বা হাতে আংটি রাখা যেতে পারে। ব্যাস বরের সাজ কমপ্লিট বললেই চলে। 

নববধূর সাজ

বিয়ের প্রতিটি অনুষ্ঠানই খুবই স্পেশাল। যেহেতু বিয়ে সারা জীবনের ব্যাপার, সেজন্য বরকনে দুজনই নিজেদের সব থেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায়। কারণ সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু জুড়ে থাকে নবদম্পতি। রিসেপশনের সাজের ক্ষেত্রে নতুন বউকে একটু গর্জিয়াস মেকআপ লুকেই সাজতে দেখা যায়। যারা বিয়ের দিন একটু সাধারণ মিনিমাল লুকে থাকেন, তারা এদিনে জমকালোভাবেই সাজতে পছন্দ করেন। অন্যদিকে অনেক বউ বিয়ের দিন লাল বেনারসিতে গর্জিয়াসভাবে সাজলে বউভাতের দিন রাখেন মিনিমাল সাজ-পোশাক। তাই বিয়ে বউভাত মিলিয়ে দুই দিনে দুরকম সাজ-পোশাক রাখলেই ভালো লাগবে। 

নারীদের সৌন্দর্য ফুটে ওঠে চুলের মাধ্যমে। যেহেতু বউভাতে বউয়ের মাথায় বড় করে ঘোমটা থাকে সেজন্য চুল খোলা না রাখাই ভালো। গর্জিয়াস হেয়ার স্টাইলের জন্য সামনে সিঁথি করে কিছু চুল কার্লি করে বাকি চুলগুলো অল্প অল্প করে ভাঁজ ভাঁজ করে ফুলিয়ে কানের দুপাশে আটকে নিতে পারেন। এরপর মাথার ঠিক মাঝ বরাবর চুলগুলো পাফি করে ফুলিয়ে ভালোভাবে আটকে নিন। পেছনের চুলগুলো বেণি করে খোঁপা করা যেতে পারে অথবা এমনিতেও খোঁপা করে, খোঁপার চারপাশে গোলাপ ফুল লাগিয়ে নিলে ঘোমটার নিচ থেকে হেয়ার স্টাইলটি দেখতে বেশ ভালো লাগবে। এ ছাড়াও পেছনের চুলগুলো কার্লি করে সামনের দিকে একপাশে এনে ছেড়ে রেখে অপরপাশে কানের গোড়ায় সাদা বা লাল রঙের গোলাপ কিংবা অর্কিড ফুলগুলো লাগিয়ে দিলেও হেয়ার স্টাইলটা শাড়ি, লেহেঙ্গা কিংবা গাউনের সঙ্গে খুব ভালো মানানসই হবে। 

বউভাতের আয়োজন বলে কথা, নববধূকে কি আর গয়না ছাড়া মানায়। বিয়ের থেকে বউভাতের সাজে গয়নায় রাখতে পারেন ভিন্নতা। বেশিরভাগ বউভাতে বউকে সাজানো হয় সোনার গয়না কিংবা গোল্ড প্লেটের তৈরি গয়নায়। অনেকে আবার রুপার তৈরি গয়নাও পরেন। মাথার টিকলি, টায়রা থেকে শুরু করে নাকফুল, কানের দুল, গলার হার, দু-হাত ভর্তি চুড়ি, আংটি ইত্যাদি সবকিছুর সমন্বয়ে নববধূকে রানীর মতো লুকে উপস্থাপন করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। এইদিনেও অনেকে মাল্টি স্টোনের ভারী সব গয়না পোশাকের সঙ্গে মিলিয়ে বা কন্ট্রাস্ট করে পরে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা