× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

নরকের স্বায়ত্তশাসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৫:১২ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৫:২১ পিএম

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ

একবার রাজনৈতিক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ। বক্তব্যের বিষয় ব্রিটিশ উপনিবেশভুক্ত বিভিন্ন অঞ্চলের স্বায়ত্তশাসন। বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, ‘আয়ারল্যান্ডের জন্য স্বায়ত্তশাসন, ভারতের জন্য স্বায়ত্তশাসন, দক্ষিণ আফ্রিকার জন্য স্বায়ত্তশাসন ...।’ জর্জের বক্তৃতা শেষ হওয়ার আগে একজন চেঁচিয়ে বলে ওঠেন, ‘নরকের জন্য স্বায়ত্তশাসন!’ লয়েড জর্জ একটুও দমে না গিয়ে দর্শকের মধ্য থেকে ওই ব্যক্তিকে চিহ্নিত করেন। তারপর তার দিকে আঙুল তুলে গম্ভীর স্বরে বললেন, ‘হ্যাঁ, নরকের জন্য স্বায়ত্তশাসন। আপনি ঠিকই বলেছেন। সবার স্বদেশ আছে। আমি চাই প্রত্যেকে তার নিজ এলাকা নিয়ে কথা বলুক। আপনি চিন্তা করবেন না। আপনার ঠাঁই সেখানেই হবে।’

সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা