× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোনদের সাজ

নুসরাত খন্দকার

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৫:১১ পিএম

বোনদের সাজ

বিয়েতে বর-কনের ভাইবোন-বন্ধুরাই হাসি-আনন্দে মাতিয়ে রাখেন সবাইকে। বরের পথ আগলে ‘গেট ধরা’, শরবত-মিষ্টি পরিবেশন, ফুলের পাপড়ি ছিটিয়ে অভিবাদন, বিয়ের মঞ্চে আয়নায় মুখ দেখাÑ সবকিছুতেই থাকেন কনের সঙ্গীরা। আপন বোন হোক বা কাছের আত্মীয় বা বান্ধবীরা সেজে ওঠেন বিশেষ সাজে

বোন আর বান্ধবীরা কনের চেয়ে একটু আলাদা থাকলেই ভালো দেখায়। কাছের বান্ধবীর বিয়েটা নিজের বোনের বিয়ের চেয়ে কম কিছু নয়। রঙিন ও ফ্যাশনেবল পোশাকেই কনের বোন ও বান্ধবীদের মানায়। বোন বা বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে বেছে নিতে পারেন খাটো কামিজ, সারারা বা গাউন। টিয়া বা কমলা রঙের সারারার সঙ্গে হয়তো ম্যাজেন্টা ওড়না পরলেন। পোশাকের এক অংশের সঙ্গে অন্য অংশের রঙের মিল না থাকলেও ভালো দেখাবে। পোশাকের জন্য বেছে নিতে পারেন ডুপিয়ান সিল্ক। পোশাকে সোনালি রঙের ব্যবহার থাকতে পারে। তবে কনের সঙ্গীদের পোশাকে নকশার আতিশয্য কম থাকলেই ভালো দেখায়। এতে কনের চেয়ে তাদের আলাদা দেখায়। পোশাকে ফুলেল মোটিফ চলছে এখন। সাদা, হালকা গোলাপি বা হালকা সবুজ রঙের পোশাক বেছে নিতে পারেন। লেহেঙ্গা পরলে দোপাট্টায় এমব্রয়ডারির ভারী কাজ থাকতে পারে। তবে লেহেঙ্গার টপ সাধারণ নকশার হলেই ভালো। শাড়ি পরতে চাইলে কেপ (হাতাবিহীন কোট) পরতে পারেন। পোশাকে ভারী এমব্রয়ডারি করা থাকলে হালকা মেকআপের সঙ্গে মাত্র একটি গয়নাই সাজে আনবে পূর্ণতা। সেটি হতে পারে কুন্দনের একটি বড় আংটি বা কুন্দনের এক জোড়া বড় কানের দুল। পোশাকে ভারী কাজ না থাকলে একটু ভারী গয়না পরতে পারেন। সেটিও হয়তো একটি ঝাপটা কিংবা শুধুই এক সেট নেকলেস আর কানের দুল।

দিনভেদে ভিন্ন সাজ 

বিয়েতে কত দিন ধরে অনুষ্ঠান চলবে তার ওপর নির্ভর করে পোশাক নির্বাচন করুন। অনেক সময় মেহেদি, হলুদ, বিয়ে, বউভাত মিলে ৩-৪ দিন ধরে চলে অনুষ্ঠান। এমন হলে আগে থেকে ভেবে রাখা ভালো কোন অনুষ্ঠানে কেমন পোশাক পরবেন। অনেকে মেহেদি আর হলুদের প্রোগ্রাম একসঙ্গে করে ফেলেন। কেউবা রাখেন ২ দিনে। এক দিনে হলে হলুদের অনুষ্ঠানের ওপর প্রাধান্য দিন। আর দুদিনে হলে বেছে নিন দুই রকম সাজপোশাক। মেহেদির অনুষ্ঠানে পরতে পারেন সবুজ বা কলাপাতা রঙের গাউন কিংবা শাড়ি। হলুদের দিন কনের পোশাকের কন্ট্রাস্ট করে পরতে পারেন। আজকাল অনেক অনুষ্ঠানে আগে থেকে থিম বা রঙ নির্বাচন করা হয়। সেক্ষেত্রে হলুদে সবাই একই রকম পোশাক পরলে মেহেদির দিন ইচ্ছামতো রঙের পোশাক পরতে পারেন। এই দুই দিনে একটু মিনিমাম সাজ রাখতে পারেন। অন্যদিকে বিয়ে এবং বউভাতে বেছে নিতে পারেন লেহেঙ্গা বা শাড়ি। এই দুদিনে একটু গর্জিয়াস মেকআপ তো করাই যেতে পারে। হলুদের অনুষ্ঠানে লাল শাড়ির সঙ্গে চাঁপা সাদা ব্লাউজ পরা যেতে পারে। কিংবা লালের সঙ্গে সমন্বয় হতে পারে ম্যাজেন্টা রঙের। টিয়া রঙের মতো উজ্জ্বল রঙও বেছে নিতে পারেন। সঙ্গে কাচের চুড়ি, পায়ে মল আর চুলে ফুল থাকলেই সাজটা অনেক প্রাণবন্ত হয়। কয়েক দিনের অনুষ্ঠানের মধ্যে অন্তত এক দিন পোশাকে ফিউশন আনতে পারেন। একটু ভিন্নভাবে শাড়ি পরতে পারেন। ফতুয়ার মতো ব্লাউজ পরতে পারেন কিংবা চুড়িদার হাতার ব্লাউজ। ডুপিয়ান সিল্কের জ্যাকেটের সঙ্গেও শাড়ি পরা যেতে পারে। মসলিন শাড়ির সঙ্গে কাতান বা বেনারসি কাপড়ের ব্লাউজ পরলে সুন্দর দেখায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা