× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইন-আদালত

প্রাক্তন প্রেমিকের সঙ্গে ব্যবসায়িক ঝামেলা

দিলরুবা শরমিন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৩:৪৭ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৫:৫২ পিএম

প্রাক্তন প্রেমিকের সঙ্গে ব্যবসায়িক ঝামেলা

পাঠকদের আইনগত সমস্যার সমাধানে এই বিভাগ। নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী দিলরুবা শরমিন

প্রশ্ন : আমার সঙ্গে একটা ছেলের প্রেম ছিল। বিয়ের কথাও ছিল আমাদের। আমরা একটা সময় লিভ ইন করেছি। একসঙ্গে পার্টনারশিপে ব্যবসাও শুরু করেছিলাম। ব্যবসায়ের সিংহভাগ টাকা ছিল আমার বাবার। আমার সেই প্রাক্তনের ছিল ব্যবসায়িক বুদ্ধি আর আমার ছিল শ্রম। এ তিনে মিলে ব্যবসা জমজমাট হতে না হতেই আমাদের সম্পর্ক ভেঙে যায়। সেসব ব্যক্তিগত বিষয়। তবে ব্যবসার পার্টনারশিপ এখনও আছে। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেখি বাড়ি ভাড়ার চুক্তি ছিল তার সঙ্গে। কিন্তু ব্যাংক লোন আমার নামে। সে আমাকে না বলেই ব্যবসা থেকে টাকা খরচ করেছে। অনেক অনিয়ম করেছে। এখন আমার করণীয় কী?

—নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে

পরামর্শ : তিনি আপনার সঙ্গে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মতো অপরাধমূলক কাজ করেছেন। আপনার আর তার মধ্যকার ব্যবসায়িক চুক্তিপত্র, ট্রেড লাইসেন্স, ট্যাক্স-ভ্যাটের কাগজপত্রগুলো নিয়ে একজন কোম্পানি আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। আপনাদের পুরো ব্যবসা অডিট করান। আর যেখানে যেখানে লোনসংক্রান্ত বিষয় আছে সেখানে খোঁজ নিন রিপেগুলো ঠিকঠাক দেওয়া হয়েছে কি না। কাগজপত্রগুলো নিজের কাছে রাখুন। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করে রাখতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা