× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতি উৎসাহী উপস্থাপকের কাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১১:৫৭ এএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১২:০৯ পিএম

অধ্যাপক আনিসুজ্জামান

অধ্যাপক আনিসুজ্জামান

প্রবাসী চিকিৎসক ডা. বেনু ভূষণ চৌধুরী ১৯৮৮ সালে লন্ডনে একুশে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানকে অতিথি করে নিয়ে যান। সেখানে বক্তা হিসেবে গবেষক গোলাম মুরশিদও ছিলেন। গোলাম মুরশিদের বক্তব্যের পর পালা আসে আনিসুজ্জামানের। ডা. বি বি চৌধুরী নানা বিশেষণে উপস্থিত দর্শকের কাছে আনিসুজ্জামানের পরিচয় তুলে ধরতে শুরু করেন। সম্ভাষণের একপর্যায়ে প্রবল আবেগাক্রান্ত হয়ে তিনি বলে ফেললেন, ‘গণতন্ত্র-প্রতিষ্ঠার জন্যে যিনি প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন, সেই ড. আনিসুজ্জামান।’ অধ্যাপক আনিসুজ্জামান তার ‘বিপুলা পৃথিবী’ স্মৃতিকথায় ওই ঘটনা উল্লেখ করে লিখেছেন, ‘প্রাণ ধারণ করে আছি বলে সেই মুহূর্তে যতটা লজ্জিত হয়েছিলাম, বোধ হয় তার আগে বা পরে আর কখনও ততটা হইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা