× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

৯২ বছর বয়সের মডেল কারমেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১২:৩৮ পিএম

৯২ বছর বয়সেও মডেলিং চালিয়ে যাচ্ছেন কারমেন ডেলওরেফিস

৯২ বছর বয়সেও মডেলিং চালিয়ে যাচ্ছেন কারমেন ডেলওরেফিস

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেলিংয়ের সঙ্গে জড়িত যারা, তারা প্রায় সবাই বয়সে বেশ তরুণ। তারুণ্যের এই কর্মকাণ্ডের সঙ্গে যদি যুক্ত হন কোনো বৃদ্ধা তাহলে কেমন শোনাবে!

বাস্তবেও এমনটাই করে চলেছেন আমেরিকার সুপার মডেল ও অভিনেত্রী কারমেন ডেলওরেফিস। ১৯৩১ সালে জন্ম নেওয়া কারমেন বর্তমানে ৯২ বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন মডেলিং। যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি মডেলের তকমা দিয়েছে।

মাত্র ১৫ বছর বয়সে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল হিসেবে কাজ করার পর রাতারাতি খ্যাতির শিখরে ওঠেন কারমেন। এরপর ১৯৫০ সালে বিল মাইলস নামের একজনকে বিয়ের পর সমস্যা তৈরি হয় তার জীবনে। কারমেনের স্বামী তার অর্জিত সব টাকা নিয়ে যেতেন।

কয়েক বছর পর মাইলসের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর বিয়ে করেন এক ফটোগ্রাফারকে। তার সঙ্গেও বিচ্ছেদ ঘটলে ১৯৫৮ সালে মডেলিং থেকে অবসরে যান কারমেন। মাঝের কিছু সময় অভিনয়ও করেন। কিন্তু শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করে আবারও সমস্যায় পড়েন।

সবশেষ ২০২২ সালে আবারও পরিচিত এক ফটোগ্রাফারের অনুরোধে ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর আরও বেশ কিছু ম্যাগাজিনের জন্য কাজ করেন কারমেন। যা তাকে সবচেয়ে বেশি বয়সের মডেল হিসেবে প্রতিষ্ঠা দেয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা