× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাপলিনের জ্যাকি কুগানকে আবিষ্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১২:২৬ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ১২:৪৪ পিএম

 চার্লি চ্যাপলিন ও জ্যাকি কুগান

চার্লি চ্যাপলিন ও জ্যাকি কুগান

১৯১৯ সালের ঘটনা। তখন ‘দ্য কিড’ সিনেমার ভাবনা মাথায় নিয়ে ঘুরছেন চার্লি চ্যাপলিন। একদিন রাস্তা দিয়ে আপনমনে হাঁটছিলেন। হঠাৎ দেখেন ছোট এক ছেলে আড়াল থেকে পথচারীর পায়ের সামনে কলার খোসা ছুড়ে মারছে। পথচারীরা ছেলেটাকে হতাশ করে কলার খোসা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছে। এই দেখে চ্যাপলিন ছেলেটির কাছে গিয়ে বললেন, ‘এই ছেলে, অভিনয়ে নামবে।’ বিজ্ঞের মতো ছেলেটি উত্তর দেয়, ‘ভেবে দেখতে পারি।’ চ্যাপলিন আগ্রহ নিয়ে ছেলেটিকে বলেন, ‘তাহলে তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো।’ ছেলেটি এবার বলল, ‘তার আর দরকার হবে না। আমার বয়স নেহাত কম না। পাঁচ বছর। আমার সঙ্গে আলোচনা করলেই চলবে।’ ছেলেটির এই পাকামো চ্যাপলিনের মনে ধরে এবং তাকে নিয়ে নেন। সেই ছেলেটিই চ্যাপলিনের শিক্ষা পেয়ে হয়ে ওঠেন বিখ্যাত অভিনেতা জ্যাকি কুগান।

সূত্র : চার্লি চ্যাপলিন, মৃণাল সেন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা