× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

হিতে বিপরীত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৩:৪৮ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:১৩ পিএম

উত্তম কুমার ও গৌরী রানী গাঙ্গুলি

উত্তম কুমার ও গৌরী রানী গাঙ্গুলি

১৯৪৮ সালের কথা। উত্তম কুমারের সঙ্গে তখনও গৌরী রানী গাঙ্গুলির বিয়ে হয়নি। দুজনের মধ্যে কেবল ভাববিনিময় চলছে। দেখা হতো সবার আড়ালে, লুকিয়ে। গৌরীর পরিবারের কেউই জানতেন না তাদের সম্পর্কের কথা। উত্তম কুমারের প্রথম ছবি ‘দৃষ্টিদান’ মুক্তির পর সিনেমাটি দেখতে গৌরীর সঙ্গে তার ঠাকুরমাও হলে যান। ছবি দেখার একপর্যায়ে ঠাকুরমা পর্দার শিল্পীদের কয়েকজনকে দেখিয়ে বলেন, ‘হ্যাঁ রে, দেখ তো ওদের মধ্যে তোর কাউকে মনে ধরে কি না, কাকে তোর পছন্দ?’ গৌরী একটুও অপেক্ষা না করে উত্তম কুমারের দিকে আঙুল তুলে বলেন, ‘ওকে।’ ঠাকুরমা ভাবলেন, ঠাট্টার জবাবে নাতনিও হয়তো ঠাট্টা করছে। তিনি রীতিমতো বিস্ময়ের সুরে বললেন, ‘এত ছেলে থাকতে ওই রোগা ছেলেটা?’ সরলমনে গৌরী সব সত্য খুলে বলেন। এর পরই বাড়ি থেকে গৌরীর বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়।

সূত্র : আমার আমি, উত্তম কুমার

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা