× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

টুপি দিয়ে ডারউইনকে বোকা বানানো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১২:৫৩ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১২:৫৪ পিএম

টুপি দিয়ে ডারউইনকে বোকা বানানো

চার্লস ডারউইন ইংল্যান্ডের শ্রুসবেরির ড. বাটলার গ্রেট স্কুলে ভর্তি হলে সহপাঠী গারনেটের সঙ্গে বন্ধুত্ব হয়। তিনি ছিলেন দারুণ মজার মানুষ। গারনেট একদিন ডারউইনকে এক দোকানে নিয়ে যান কেক কিনতে। কেক কিনে দোকানদারকে টাকা না দিয়েই তিনি বেরিয়ে আসেন। দোকানদার ছিলেন তার পূর্ব পরিচিত, যা ডারউইন জানতেন না।

ডারউইন প্রশ্ন করেন, ‘দাম দিলে না যে? দোকানি কি তোমার পরিচিত?’ গারনেট বলেন, ‘তুমি জানো না, আমার আঙ্কেল কিছু শর্ত দিয়ে এ শহরে প্রচুর টাকা রেখে গেছেন। শর্ত হলো তার পুরোনো টুপিটা পরে একটা নির্দিষ্ট কায়দায় তা নাড়লে দোকানি বিনা পয়সায় প্রয়োজনীয় সবকিছু দেবে।’ গারনেট তাকে নিয়ে আরেকটি দোকানে গিয়ে নির্দিষ্ট কায়দায় টুপিটা ঘুরিয়ে কিছু জিনিস নিয়ে বেরিয়ে আসেন। এবারও টাকা দিলেন না। বন্ধুর কাণ্ড দেখে ডারউইন অবাক। গারনেট ডারউইনের হাতে টুপি দিয়ে বলেন, ‘এবার তুমি চেষ্টা করে দেখ। মাথার ওপর টুপিটা ঠিকমতো নাড়াতে পারলেই যা চাইবে তা-ই পাবে।’ ডারউইন টুপিটা পরে এক দোকানে গিয়ে কেক চাইলেন। কেক দিলে টুপিটা নাড়িয়ে বেরিয়ে আসার সময় দোকানি তাকে ধরতে পিছু নেয়। ডারউইন ভয়ে হাতের কেকগুলো ফেলে দৌড়ে বাইরে এসে দেখেন, গারনেট হো হো করে হাসছে।

সূত্র : দ্য অটোবায়োগ্রাফি অব চার্লস ডারউইন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা