× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইন-আদালত

প্রথম বিয়ের কথা উল্লেখ করেনি ভাইয়ের স্ত্রী

দিলরুবা শরমিন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১১:৩৪ এএম

প্রথম বিয়ের কথা উল্লেখ করেনি ভাইয়ের স্ত্রী

পাঠকদের আইনগত সমস্যার সমাধানে এই বিভাগ। নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী দিলরুবা শরমিন

প্রশ্ন : আমার ভাই পারিবারিকভাবেই দ্বিতীয় বিয়ে করেছিলেন। তিনি প্রকৌশলী। প্রথম বিয়ে তালাক হয়ে যায়। পরে যাকে বিয়ে করেন তিনিও বিদেশে ছিলেন। তারও আগে বিয়ে ছিল। কিন্তু বিয়ের কাবিনে আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী উল্লেখ করেননি যে তার আগের স্বামীর সঙ্গে তালাক হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, এটা কি আইনের চোখে অপরাধ?

এরপর আমার ভাইয়ের সঙ্গেও তিনি খুব দুর্ব্যবহার করেন, যার ফলে আমার ভাই তাকে তালাক দিতে বাধ্য হন। তার আচরণে বোঝা যায় তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। তার পরিবার থেকেও সেটাই বলে। এটা যদি সত্যি হয় তাহলে কি তিনি কাবিনের টাকা পুরোটা পাবেন?

-আসিফ, উত্তরা ঢাকা

উত্তর : আপনার ভাইয়ের স্ত্রী বিয়ের কাবিনে তার আগের বিয়ের কথা না লেখায় আইনের লঙ্ঘন করেছেন। এটা তথ্য গোপন করার পর্যায়ে পড়ে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এটা তাদের জানানো দরকার। যদি জানাতে চান তবে একজন আইনজীবীর মাধ্যমেই জানাবেন। ডকুমেন্টস রাখার দরকার আছে। যদি আপনার ভাই তাকে তালাক দেন তাহলে তার দেনমোহর-খোরপোশ দিতে হবে, যা কাবিনে উল্লেখ আছে। এখানে খারাপ ব্যবহার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তবে যদি তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক তৈরি না হয়ে থাকে সে ক্ষেত্রে অর্ধেক দেনমোহর দিতে হবে। মনে রাখবেন, মুসলিম বিয়ে একটি সিভিল কন্ট্রাক্ট। এ চুক্তি যে পক্ষেই ডিসকন্টিনিউ করুক তাই বলে চুক্তির সময় ধার্যকৃত কোনো প্রাপ্তিই অমান্য করার সুযোগ নেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা