× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্মেন্টস শ্রমিকদের জন্য জুম্বা ফিটনেস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৫ পিএম

গার্মেন্টস শ্রমিকদের জন্য জুম্বা ফিটনেস

আমাদের দেশের গার্মেন্টস কর্মীরা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক ভূমিকা পালন করে থাকেন। তাদের অক্লান্ত পরিশ্রমে  বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি শিল্পটি পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে আছে। বিভিন্ন শারীরিক, মানুষিক আর আর্থিক প্রতিকূলতার মধ্যে তাদের কাজ করে যেতে হয় আট-দশ ঘণ্টা বা তারও বেশি। তারা বিনোদন কিংবা মানুষিক ও শারীরিক বিকাশের দিক দিয়ে অবহেলিত।  

এ সকল মহিলা এবং পুরুষ গার্মেন্টস শ্রমিকদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে দেশের প্রথম গার্মেন্টস ‌‘দেশ গার্মেন্টস লিমিটেড’ গত ২৩ ডিসেম্বর থেকে শুরু করেছে ‘হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রাম ফর গার্মেন্টস ওয়ার্কার উইথ জুম্বা ফিটনেস বাই কৃতি’।  

দেশ গার্মেন্টসের প্রায় এক হাজার শ্রমিক এবং কর্মচারীরা এখন থেকে প্রতিমাসে একটি দিনে জুম্বা ফিটনেস এবং মেন্টাল হেলথ প্রোগ্রামের সুবিধা পেয়ে থাকবে। দেশের জনপ্রিয় ফিটনেস কোচ এবংজুম্বা ইন্সট্রাক্টর সুমাইয়া চৌধুরী ঢাকা থেকে চট্টগ্রামে এসে দেশ গার্মেন্টস এর ফ্যাক্টরিতে এই কার্যক্রমটি পরিচালনা করবেন। 

প্রথমবারের মতো এ ধরণের একটি ইভেন্ট উদ্যোগ নেয়ার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন দেশ গ্রুপ অফ কোম্পানিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ভিদিয়া অমৃত খান। তিনি এবং সুমাইয়া চৌধুরী, যিনি কোচ কৃতি নাম ব্যাপক পরিচিত তারা দুজনে মিলে দেশের রেডিমেড গার্মেন্টস সেক্টরে চমৎকার এবং প্রয়োজনীয় একটি উদ্যোগের সূচনা করলেন।  এ ব্যাপারে ভিদিয়া অমৃত খান বলেন, ‘যে শ্রমিকরা আমাদের জন্য এতো কষ্ট করছেন তাদের ভালো লাগা কিংবা সুস্থ থাকার ক্ষেত্রে আমরা যতটুকু করছি তা একেবারেই অপ্রতুল বা নগন্য।’ 

এ ধরণের উদ্যোগের সাথে জড়িত হতে পেরে সুমাইয়া চৌধুরীও অনেক আনন্দিত এবং গর্বিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা