× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্যুর ফর সোশ্যাল গুডস

মাগুরায় সাধারণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৫:২৭ পিএম

গ্রামের সাধারণ জনগোষ্ঠীকে দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা

গ্রামের সাধারণ জনগোষ্ঠীকে দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা

১২০ বছরের ঐতিহ্যবাহী শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সাকিব আল হাসান ফাউন্ডেশন, ব্লাডম্যান, বাংলাদেশস্থ তুর্কী দূতাবাস যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইন 'ট্যুর ফর সোশ্যাল গুডস' এর তৃতীয় মৌসুম আয়োজিত হলো গত ২৫ ডিসেম্বর। এ আওতায় মাগুরার জেলার শ্রীপুর গ্রামের সাধারণ জনগোষ্ঠীকে  দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা।

আয়োজনে ইম্প্যাক্ট পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত ছিল টিকা (TIKA)। এই উদ্যোগের মাধ্যমে শ্রীপুরের ১৫০০ বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান । এছাড়াও তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই উদ্যোগের অংশ হিসেবে আগামী চার মাস টেলিমেডিসিন সেবা প্রদান করা হবে।  

'ট্যুর ফর সোশ্যাল গুডস, সিজন-৩' গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো সেসব প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষের জন্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা যারা প্রায়ই এই মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হোন।

২০২১ সালে চার হাজারেরও বেশি মানুষকে স্বাস্থ্য সেবা, জরুরি খাবার এবং বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করা সিজন-১ এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিকভাবে ২০২২ এবং ২০২৩ সালে উদ্দ্যোগ নেয়া হয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় মৌসুম আয়োজনের। তৃতীয় মৌসুমে ২০,০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে মাগুরায় মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা