মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১২:১৬ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৩:১৪ পিএম
জর্জ বার্নার্ড শ এবং ফ্রিডটজফ নানসেন। ছবি- সংগৃহীত
জর্জ বার্নার্ড শ প্রায়ই মাথাব্যথায় ভুগতেন। এ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বিভিন্ন চিকিৎসকের কাছে যেতেন। তাতে সাময়িক উপশম হলেও ব্যথা আবার ফিরে আসত।
একবার গুরুতর মাথাব্যথা থেকে মুক্তির পর তার সঙ্গে উত্তর মেরুর আবিষ্কারক ফ্রিডটজফ নানসেনের দেখা হয়। তখন তিনি মাত্রই উত্তর মেরু আবিষ্কার করে ফিরেছেন। চারদিকে তার নামডাক। দেখা হওয়ার পর নানসেন ভাবছেন, শ বুঝি অভিযান সম্পর্কে জানতে চাইবেন। কিন্তু শ তাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করেন, মাথাধরা নিয়ে কোনো ওষুধ তিনি আবিষ্কার করেছেন কি না। স্বাভাবিকভাবেই নানসেন না-সূচক উত্তর দিলে শ বলেন, ‘কী আশ্চর্য কাণ্ড দেখেন! আপনি উত্তর মেরু আবিষ্কারের জন্য সারা জীবন কাটালেন। যা নিয়ে পৃথিবীর কেউ কোনো দিন চিন্তাও করেনি। অথচ সমগ্র বিশ্বের মানুষ মাথাব্যথা রোগ থেকে প্রতিকারের জন্য কেঁদে কেটে আকুল। আপনি তাদের জন্য কিছু করার একটু চেষ্টাও করলেন না।’
সূত্র : ইনফোনিডলি ডট আরইউ