× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

সত্যজিৎ রায় দারোয়ানের কাছ থেকে টাকা ধার চেয়েছিলেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:৫৬ পিএম

সত্যজিৎ রায় দারোয়ানের কাছ থেকে টাকা ধার চেয়েছিলেন

সত্যজিৎ রায় তখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন। ওই কলেজের এক দারোয়ানের অভ্যাস ছিল সবার কাছে টাকা ধার চাওয়া। এক দিন সত্যজিৎ ও তার বন্ধু দিলীপ কুমার রায় কলেজ ক্যাম্পাস থেকে বের হতে গিয়ে দেখেন, দারোয়ান হন্তদন্ত হয়ে তাদের দিকে ছুটে আসছেন। তা দেখে সত্যজিৎ দিলীপ কুমারকে বলেন, ‘এই তাড়াতাড়ি দারোয়ানের দিকে চল।’ 

দিলীপ কুমার কিছুটা অবাক হন। সবাই দারোয়ানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আর সে তার দিকে যেতে চাচ্ছে!

কাছে গিয়ে সত্যজিৎ খুব উৎকণ্ঠার সঙ্গে বললেন, ‘দারোয়ানজি, আমাদের গোটা দুই টাকা ধার দিতে পার? বিশেষ দরকার!’ এ কথা শুনে দারোয়ান তখনই দ্রুতগতিতে উল্টোদিকে দৌড় দেন। এরপর থেকে তাদের কাছে আর কখনোই তিনি টাকা ধার নিতে আসেননি।

সূত্র : সত্যজিৎ : জীবন আর শিল্প, সুব্রত রুদ্র

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা