× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

গান্ধীজি যখন চিঠি বাছাইকারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১৩:২৩ পিএম

গান্ধীজি যখন চিঠি বাছাইকারী

মহাত্মা গান্ধী ১৮৯৬ সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে একজন সাধারণ প্রতিনিধি হিসেবে কলকাতায় আসেন। কংগ্রেসের বহিরাগত অন্য প্রতিনিধিরা মূল অধিবেশনের আগে খাওয়াদাওয়া ও আনন্দফুর্তিতে সময় পার করছিলেন। কিন্তু গান্ধীজির এভাবে সময় কাটাতে ভালো লাগছিল না। তিনি কংগ্রেস নেতাদের কাছে স্বেচ্ছাসেবক হতে চাইলেন। তার আগ্রহে নেতারা গান্ধীজিকে পাঠিয়ে দেন সেবারের অধিবেশনের সম্পাদক জানকীনাথ ঘোষালের কাছে। তিনি গান্ধীজির চেহারা ও পোশাক দেখে অতি সাধারণ মানুষ হিসেবে ধরে নেন এবং ভাবনায় পড়েন, তাকে কী কাজ দেবেন তাই নিয়ে।

অবশেষে টেবিলের ওপর জমে থাকা চিঠির স্তূপ দেখিয়ে বলেন, ‘আমার কাছে অসংখ্য চিঠি আসে, সব পড়ে দেখার সময় হয় না। আবার সব চিঠি পড়ার যোগ্যও নয়। তুমি এ চিঠিগুলো পড়ে প্রয়োজনীয়গুলো আমার জন্য বেছে রাখো।’ গান্ধীজি কোনো কথা না বলে নিষ্ঠার সঙ্গে সেই চিঠিগুলো পড়া শুরু করেন।

সূত্র : অর্ধেক জীবন, সুনীল গঙ্গোপাধ্যায়


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা