প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৫২ পিএম
আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েট
সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ টেকনিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশন আইইইই (ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স)-এর আয়োজনে আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দশম এ আসর থাইল্যান্ডের ব্যাংককে চালুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়।
৬০টির অধিক দেশের অংশগ্রহণ করা এ প্রতিযোগিতায় বুয়েট থেকে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলে ছিলেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অঙ্কন দেব, আসিফ ইসলাম, মায়েশা হক ও শেখ ইফতেখার আহমেদ। তিন মাসের প্রজেক্ট তৈরিতে সুপারভাইজার ছিলেন বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. সেলিনা শাহনাজ ও ড. শাইখ আনোয়ারুল ফাত্তাহ। এ ছাড়া প্রজেক্টে সহযোগিতা করেন ডিপার্টমেন্টের সিনিয়র এবং অ্যালামনাই।
উল্লেখ্য, আইইইই তড়িৎ প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন। বিশ্বের ১৬০ দেশে ৪ লাখ ২৫ হাজার সদস্য রয়েছে এ সংগঠনে।