× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ভুলোমনা সমাজবিজ্ঞানী ড. এ কে নাজমুল করিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১২:১৩ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১২:৩৬ পিএম

ড. এ কে নাজমুল করিম

ড. এ কে নাজমুল করিম

১৯৬৮ সালের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এমএসসি শেষ বর্ষের ছাত্রীরা ঠিক করেন তারা গাজীপুরের পূবাইলে পিকনিকে যাবেন। ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম ছিলেন সেই ছাত্রীদের একজন। পিকনিক দলে সমাজবিজ্ঞানী ড. এ কে নাজমুল করিমসহ কয়েকজন শিক্ষকও যাবেন। অনুমতি না-ও দিতে পারেন, এ চিন্তা থেকে পিকনিকের বিষয়ে হলের প্রভোস্ট আখতার ইমামকে তারা কিছুই জানাননি। পরিকল্পনা করেন, স্থানীয় অভিভাবকের বাড়ি যাচ্ছেন লিখে তারা হল থেকে বের হবেন। আর রান্নার জিনিসপত্র নিয়ে মাহফুজা খানম তার বাসা থেকে সরাসরি ফুলবাড়িয়া স্টেশনে চলে যাবেন। ট্রেনের সময় সবাইকে জানানো ছিল। কিন্তু পিকনিকের আগের রাতে ড. নাজমুল করিম ট্রেনের সময় ভুলে যান। আর সেটা জানতে ফোন করে বসেন প্রভোস্ট আখতার ইমামকে। পিকনিকের কথা শুনে আখতার ইমাম যেন আকাশ থেকে পড়লেন। হলের মেয়েদের পিকনিক! তাও আবার ঢাকার বাইরে। অথচ তিনি কিছুই জানেন না! রাগে- ক্ষোভে তখনই মূল ভবনের কয়েকজন ছাত্রীকে ডেকে বকাঝকা করেন। পাশের ভবনের ছাত্রীরা এসব কিছুই জানতেন না। তারা সকালে হল থেকে বের হতে গিয়ে দেখেন মূল ফটকে তালা। ওদিকে মাহফুজা খানম ডেক- ডেকচি, চাল, ডাল, তেল নিয়ে স্টেশনে অপেক্ষায়। যে ট্রেনে চড়ে যাওয়ার কথা, সেটি তার চোখের সামনে দিয়ে চলে যায়। কারও কোনো খবর নেই। পরে হলে গিয়ে জানতে পারেন মূল ঘটনা। কী আর করা, মাহফুজা খানম তার বাড়িতেই সেদিন সবার জন্য খাবারের ব্যবস্থা করেন।

সূত্র : তোমরাই ধ্রুবতারা, মাহফুজা খানম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা