× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় স্মারক

ওয়াসি তানজীম

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৪:৩২ পিএম

বিজয় স্মারক

বিজয়ের মাস ডিসেম্বরে ব্যক্তি থেকে শুরু করে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বিজয়ের উৎসব বর্ণিল করার চেষ্টা করে। জাতীয় পতাকা বা দেশের প্রতীকের সঙ্গে মিলিয়ে অনেকেই সংগ্রহ করে বিজয়ের স্মারক। বাজার ঘুরে চলতি স্মারকের খোঁজখবর দেখা যাক একঝলক-

বিশেষ এই দিনে উপহার দেওয়া কিংবা সংগ্রহের জন্য কিনতে পারেনÑ

পতাকা

লাল-সবুজের পতাকার প্রতি সব সময়ই বিশেষ ভালোবাসা রয়েছে দেশের প্রত্যেক মানুষের। ১৬ ডিসেম্বর উপলক্ষে পতাকার ব্যবহার বেড়ে যায় অনেক। চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারের পতাকা বাজারে কিনতে পাওয়া যায়। পতাকা কেনার জন্য আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিজয়ের মাসে পথে-ঘাটেই পাবেন ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতাদের। নিজের সংগ্রহে রাখতে বা কাউকে উপহার দিতে পারেন পতাকা। সাইজভেদে দাম পড়বে ২০ থেকে ৪০০ টাকার মধ্যে।

বই

নিজের জন্য বা কাউকে উপহার দিতে বইয়ের বিকল্প হয় না। বিশেষ এই দিনে প্রিয়জনকে দিতে পারেন বই। মুক্তিযুদ্ধবিষয়ক যেকোনো বই উপহার হিসেবে দারুণ হবে। বিজয় দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অনেক বই বের করে। বেছে নিতে পারেন সেসব বই। বিজয় দিবসে প্রথমা প্রকাশন থেকে একাত্তরের চিঠি বইটি প্রিয়জনকে উপহার দিতে পারেন। এ ছাড়া পছন্দমতো বই কিনতে যেতে পারেন বাতিঘর, বেঙ্গল বইঘর, দীপনপুর, পাঠক সমাবেশ কিংবা নীলক্ষেত বা আজিজ সুপার মার্কেটের বইয়ের দোকানগুলোয়।

মগ

জাতীয় পতাকার রঙ কিংবা মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত স্লোগানসংবলিত মগ বিজয় দিবস উপলক্ষে প্রিয় কাউকে উপহার দিতে পারেন। ব্যবহার করতে পারেন নিজেও। সেটা হতে পারে চিনামাটির বা ক্রিস্টালের তৈরি। বিজয়ের মাসে বাড়িতে ব্যবহার করলেও অন্য রকম আমেজ নিয়ে আসবে এমন মগ। মগ কিনতে গুনতে হবে ২০০ থেকে ৫০০ টাকা। ফ্যাশন হাউস আড়ং, রঙ বাংলাদেশ, দেশীদশ, বিশ্বরঙসহ অনেক প্রতিষ্ঠানে পাবেন এমন মগ। এ ছাড়া নিউমার্কেট বা এলিফ্যান্ট রোডেও মিলবে এসব। চাইলে কাঁটাবন বা পুরান ঢাকা থেকে নিজের ইচ্ছামতো ডিজাইনের মগ বানিয়ে নিতে পারেন।

এ ছাড়া কাঠের তৈরি ঘড়িও হতে পারে আদর্শ উপহার। কিনতে পারেন ক্রিস্টালের স্মৃতিসৌধ, মানচিত্রের পেপারওয়েট ইত্যাদি। পিন দিয়ে পোশাকে আটকানো ফুল, কোটপিন, একই রকম ব্যাচ, রিস্ট ব্যান্ড, মাথার ক্যাপও মিলছে বাজারে বিজয় মোটিফে। বিজয় দিবস উপলক্ষে শোপিস, ওয়াল ম্যাট ও ব্যান্ডানার চাহিদা চোখে পড়ার মতো। শোপিসের দাম পড়বে ২০০ থেকে ১ হাজার টাকা। জাতীয় পতাকার লাল-সবুজ রঙসহ মুক্তিযুদ্ধের নানা ধরনের চিত্র নিয়ে ওয়াল ম্যাট কিনতে পারেন ঘর সাজাতে। এজন্য গুনতে হবে ৩০০ থেকে ৩ হাজার টাকা। ব্যান্ডানার দাম ২৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। একই দামে পাবেন ব্রেসলেটও। ঢাকার শাহবাগ আজিজ সুপার মার্কেট, নিউমার্কেটে পাবেন এসব উপকরণ। স্মারক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্টার বা চাবির রিংও উপহার দিতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা