মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১২:২৯ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১২:৩৮ পিএম
শিল্পী পাবলো পিকাসো অটোগ্রাফের বিষয়ে বেশ সচেতন ছিলেন। তার স্বাক্ষর করা স্কেচের বেশ কদর ছিল ভক্তদের মাঝে। একবার তিনি ফ্রান্সের দক্ষিণে এক সমুদ্রসৈকতে যান অবকাশ যাপনে। সেখানে ছোট এক ছেলে কাগজের টুকরো নিয়ে এসে শিল্পীর কাছে স্কেচসমেত অটোগ্রাফের অনুরোধ করে। পিকাসো এতে বেশ অবাক হন। কারণ তার আঁকা ছবি এই ছোট্ট ছেলের বোঝার কথা নয়। তিনি ছেলেটির কাছে জানতে চান, অটোগ্রাফটি তার জন্য নাকি অন্য কারও জন্য। দূরে অপেক্ষায় থাকা তার বাবা-মাকে দেখিয়ে ছেলেটি জানায়, তারাই তাকে পাঠিয়েছেন। পিকাসো তখন কাগজের টুকরোয় স্বাক্ষর না করে ছেলেটির পিঠে একটি স্কেচ এঁকে স্বাক্ষর করে দেন। পরে এক সাক্ষাৎকারে এ ঘটনা স্মরণ করে পিকাসো বলেন, ‘আমার কৌতূহল হচ্ছে সেই দম্পতি তাদের ছেলেকে আবার কবে গোসল করিয়েছে!’
সূত্র : লিস্টভার্স ডটকম