× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইইএলটিএস প্রাইজ ২০২৩ পেলেন সাত বাংলাদেশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৫:৫০ পিএম

বাংলাদেশ থেকে মোট সাতজন বিজয়ী নির্বাচিত হয়েছে

বাংলাদেশ থেকে মোট সাতজন বিজয়ী নির্বাচিত হয়েছে

সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের ‘আইইএলটিএস প্রাইজ ২০২৩’ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। 

এই বার্ষিক প্রতিযোগিতার মাধ্যমে আইইএলটিএস পরীক্ষার্থীদের ৫ হাজার পাউন্ডের আর্থিক সহায়তা দেয় ব্রিটিশ কাউন্সিল। ইংরেজিভাষী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টিউশন ফিতে সহায়তা করতে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। এই বছরের প্রতিযোগিতা বাংলাদেশ, চীন, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। 

প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট সাতজন বিজয়ী নির্বাচিত হয়েছে। বিজয়ীরা হলেন - মাইশা মালিহা (প্রথম); আশিক ভূঁইয়া (দ্বিতীয়); অনামিকা পূজা (দ্বিতীয়); আহসান সাকিব (তৃতীয়); এম এ শাদাব সিদ্দিকী (তৃতীয়); প্রবাহ বিশ্বাস (তৃতীয়) ও আলভীর হাসান (তৃতীয়)।

ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর বাংলাদেশ টম মিশশা বলেন, এ বছরের আইইএলটিএস প্রাইজ বিজয়ীদের অভিনন্দন। শিক্ষার্থীদের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করবে এই পুরস্কার। এছাড়া নতুন দেশ ভ্রমণ, নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং বৈশ্বিক আইইএলটিএস কমিউনিটির অংশ হওয়ার সুযোগ পাবেন বিজয়ীরা। 

আইইএলটিএস প্রাইজ, আবেদনপ্রক্রিয়া ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহীরা এই ঠিকানায় (https://takeielts.britishcouncil.org/take-ielts/study-work-abroad/ielts-prize) ভিজিট করতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা