হিরণ্ময় সাহা নক্ষত্র
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১২:২৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১২:৩০ পিএম
অলংকরণ : মিথিলা ভৌমিক, সপ্তম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
অতিপ্রিয় দাদু আমার
বিশ্রাম তার নাই,
পরিশ্রম ভালো লাগে
তার মতো হতে চাই।
দুপুরবেলা শুয়ে ছিলাম
আমরা দুটি ভাই,
ঘুম ভেঙে দেখি
দাদু পাশে নাই।
বারান্দায় গিয়ে দেখি
দাদু করছে কাজ,
সারা দিন ব্যস্ত থাকে
ফুরায় না তার চার্জ।
আমায় নিয়ে স্বপ্ন দেখ
আমিও দেখি তাই
তোমার সব ভালো কাজ
আমি শিখতে চাই।
আজকে জানাই শুভেচ্ছা
শুভ জন্মদিন,
তোমার ভালোবাসায় আমরা
থাকতে চাই চিরদিন।
পঞ্চম শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়, শঙ্কর, ধানমন্ডি, ঢাকা