× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

তরল গ্রহণ করেই পঞ্চাশ বছর পার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১২:২৮ পিএম

বুই থি লোই তরল পানীয় খেয়ে পার করেছেন পঞ্চাশ বছর

বুই থি লোই তরল পানীয় খেয়ে পার করেছেন পঞ্চাশ বছর

ভিয়েতনামের কোয়াং বিন প্রদেশের নিন কমিউনের বুই থি লোই, ৭৫ বছর বয়সি এই নারীর দাবি- তিনি গত পঞ্চাশ বছর শুধু পানি আর কোমল পানীয় পান করে দিব্যি বেঁচে আছেন।

বুই থি লোইয়ের অবাক করা এই ঘটনার সূত্রপাত ১৯৬৩ সালে। ওই বছর দেশটিতে সংঘটিত হয় রক্তক্ষয়ী এক গৃহযুদ্ধ। 

যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসার জন্য একটি পাহাড়ে আরোহণ করার সময় অনেকে সঙ্গে তিনিও বজ্রপাতের শিকার হন। প্রাণে বেঁচে গেলেও আহত হয়ে কয়েক দিন অজ্ঞান ছিলেন লোই। জ্ঞান ফেরার পর তার সঙ্গীরা তাকে মিষ্টি পানী পান করতে দেয়।

এই ঘটনার কয়েক বছর পর থেকে লোই আর স্বাভাবিক কোনো খাবার খেতে পারতেন না। বলা যায়, শক্ত খাবারের প্রয়োজনীয়তাও অনুভব করেননি। ১৯৭০ সাল থেকেই মূলত তার পানীয় পানের জীবন শুরু হয়।

লোইয়ের দাবি, সাধারণ খাবারের গন্ধ পেলে নাকি তার বমি বমি ভাব হয়! এমনকি বাচ্চাদের জন্য যখন রান্না করতেন, তখনও নিজের হাতের রান্না খেতেন না। পানি আর কোমল পানীয়র উপরই ছিলো ভরসা। মজার ব্যাপার হলো, খাদ্যাভ্যাসের কারণে কখনোই তিনি তার সন্তানদের বুকের দুধ খাওয়াতে পারেননি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা