× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:৫২ পিএম

দেশের প্রথম অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার উদ্বোধন উপলক্ষে আগত অতিথিদের ফটোসেশন

দেশের প্রথম অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার উদ্বোধন উপলক্ষে আগত অতিথিদের ফটোসেশন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এমসিটি (মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি) বিভাগের তত্ত্বাবধানে ‘অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার’ খোলা হয়েছে গত ২৮ নভেম্বর। এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান। মূল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও ছিলেন বিভিন্ন বিভাগের ডিন এবং অন্য অধ্যাপকরা। 

এই ‘অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার’  এর মূল ব্যাক্তি অ্যাসোসিয়েট প্রফেসর আরিফ আহমেদ যিনি দেশের একজন পাইওনিয়ার এনিমেটর এবং দেশের অন্যতম সায়েন্স ইন্সপায়ার্ড পেইন্টার। মূলত তার চিন্তা থেকেই এই সেন্টারটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানের শুরুতে তিনি একটি পাওয়ারপয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে দেশে ‘অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার’ এর গুরুত্ব এবং উদ্দেশ্য তুলে ধরেন।

দেশের প্রথম এই অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারে দিল্লি থেকে আনা একটি শক্তিশালি টেলিস্কোপ বসানো হয়েছে। যা দিয়ে ছাত্রছাত্রীরা রাতের আকাশে তারা, গ্রহ-নক্ষত্র, গ্যালাক্সি মহাকাশ দেখতে পারবে। টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের বিশালতা পর্যবেক্ষণ করা সবার জন্যই জরুরি। 

বিজ্ঞান বক্তা আসিফের ডিসকাশন প্রজেক্ট সায়েন্স-এর ‘মহাবৃত্ত’ এবং MicB Scientific দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করা হয়েছে অনুষ্ঠানে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের ১৪ তলায় অবস্থিত এই সেন্টারটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা