× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

লিংকনের কংগ্রেস যাত্রা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১২:৩৪ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১২:৩৫ পিএম

লিংকনের কংগ্রেস যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নির্বাচন সামনে রেখে আব্রাহাম লিংকন পিটার কার্টরাইট পরিচালিত চার্চে ঢোকেন। তখন সেখানে প্রার্থনা চলছিল। লিংকনও ভিড়ের মধ্যে বসে যান। একপর্যায়ে কার্টরাইট সমবেতদের উদ্দেশে বললেন, ‘আপনারা যারা স্বর্গে যেতে চান, তারা উঠে দাঁড়ান।’ লিংকন ছাড়া সবাই উঠে দাঁড়ালেন। এরপর, যারা নরকে যেতে চান না, তাদের উঠতে বললেন কার্টরাইট। এবারও লিংকন ঠায় বসে রইলেন। এটা লক্ষ করে কার্টরাইট বলেন, ‘আমি বিস্মিত। জনাব লিংকন স্বর্গেও যেতে চান না, আবার নরক থেকেও মুক্তি চান না। তাহলে তিনি আসলে কোথায় যেতে চান?’ লিংকন এবার উঠে দাঁড়ালেন। ‘আমি কংগ্রেসে যাচ্ছি।’ বলে হাঁটা শুরু করেন।

সূত্র : আব্রাহাম লিংকন ক্লাসরুম ডট ওআরজি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা