মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৩:৪৯ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৪:০৬ পিএম
অচিন্ত্য সেনগুপ্ত ‘কল্লোল যুগ’ বইয়ে শিবরাম চক্রবর্তী সম্পর্কে অনেক কিছু লিখেছেন। শিবরাম তা পড়েছেন কি না, জানতে চাইলে শিবরাম বললেন, ‘না’।
প্রশ্নকারী শিবরামকে জিজ্ঞাসা করেন, অচিন্ত্য বইটা দেননি আপনাকে?
শিবরাম বলেন, দিয়েছিল মানে দিতে চেয়েছিল। বলেছিল, ডি এম লাইব্রেরি থেকে নিও। চাইতে গেলে গোপাল দাস মজুমদার বললেন, কী করবেন বই দিয়ে? ফুটপাথে বেচে দেবেন তো! বদনাম হবে আমাদের। তার চেয়ে দামটাই না হয় দিয়ে দিই। এই নিন পাঁচ টাকা।’
-তখন কী করলেন?
-ধরলাম তৎক্ষণাৎ। সমঝদার লোক তো। এ বিষয়ে আমিও বুঝদার বেশ। টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে পাশের হোটেলে গিয়ে ভূরিভোজ সারলাম।
সূত্র : বিশ্বের শ্রেষ্ঠ দশ রসস্রষ্টা, মাসুদ মাহমুদ