× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাউন্ট আমা দাবলাম জয় করলেন নিশাত ও রূপক

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১২:৩৭ পিএম

চূড়ায় লাল সবুজের পতাকা উড়ালেন অভিযাত্রী নিশাত মজুমদার ও কাওসার রূপক।

চূড়ায় লাল সবুজের পতাকা উড়ালেন অভিযাত্রী নিশাত মজুমদার ও কাওসার রূপক।

বিশ্বের কঠিনতম ও বিপজ্জনক শৃঙ্গগুলির মধ্যে অন্যতম আমা দাবলাম পর্বতের ৬ হাজার ৮১২ মিটার চূড়ায় গত ২২ নভেম্বর সকালে আরোহণের মাধ্যমে লাল সবুজের পতাকা ওড়ান পর্বতারোহী নিশাত মজুমদার এবং পর্বতারোহী কাওসার রূপক। 

বিশ্বের বিপজ্জনক শৃঙ্গগুলির মধ্যে অন্যতম এই আমা দাবলাম। এমনকি হিমালয়ের অন্যান্য ৭ বা ৮ হাজার মিটার উঁচু পর্বতশৃঙ্গের চেয়েও এই শৃঙ্গে আরোহণ বেশি কঠিন বলে মনে করেন পর্বতারোহীরা। আমা দাবলাম শব্দটির অর্থ মায়ের গলার সুন্দর হার। খাড়া পাথুরে দেওয়াল, ক্রেভাসে ভরা বরফের ঢাল, প্রতিকূল আবহাওয়া সব মিলিয়ে আমা দাবলাম যেন আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে 'ভয়ংকর সুন্দর'গত ৩০ অক্টোবর আমা দাবলামের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নিশাত মজুমদার, কাওসার রূপক এবং তহুরা সুলতানা রেখা। 

'ট্রেক উইথ নিশাত' এবং 'ক্লাইম্ব উইথ নিশাত' প্রোগ্রামের আওতায় এ বছর আমা দাবলাম পর্বত অভিযানে যান এই তিন অভিযাত্রী। নবীন অভিযাত্রী এবং 'ট্রেক উইথ নিশাত'-এর এবারের আয়োজনে নির্বাচিত তহুরা সুলতানা রেখা আমা দাবলাম পর্বতের বেস ক্যাম্প পর্যন্ত অভিযান করেন। আর নিশাত মজুমদার ও কাওসার রূপক পর্বতের চূড়া অভিমুখে যাত্রা করেন। প্রতিকূল পরিবেশ আর নানান চড়াই উৎরাই পেরিয়ে ২২ নভেম্বর সকালে আমা দাবলামের চূড়ায় আরোহণ করেন অভিযাত্রী নিশাত মজুমদার ও কাওসার রূপক। 

উল্লেখ্য, ২০২২ সালে প্রথম বাংলাদেশী হিসেবে বাবর আলি আমা দাবলাম আরোহণ করেন। অভিযাত্রী নিশাত মজুমদার এবং কাওসার রূপক দ'জনই ঢাকা ওয়াসাতে কর্মরত। আগামী ২৭ নভেম্বর দুপুরের ফ্লাইটে নেপাল থেকে বাংলাদেশে ফিরবে অভিযাত্রী দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা