মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১২:২৯ পিএম
স্যামুয়েল জনসনের নয় বছরের কঠোর পরিশ্রমের পর ১৭৫৫ সালে প্রকাশিত হয় ‘এ ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ’। অভিধানটি প্রকাশের পর তার কাছে লোকজন অভিনন্দন জানাতে আসেন। দুই নারী অভিনন্দন জানাতে এসে তার প্রশংসা করে বলেন, ‘আমরা অনেক আনন্দিত, আপনি অভিধানটিতে কোথাও অশ্লীল ও আপত্তিকর শব্দ যুক্ত করেননি।’
জনসন তখন বলে ওঠেন, ‘আপনারা কি তাহলে ওই শব্দগুলো খুঁজতেই অভিধান পড়েছেন?’
সূত্র : আর্টস অ্যান্ড কালচার ডট গুগল ডটকম