× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

পাহাড় হাইকিং করতে চলন্ত সিঁড়ি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১১:৫০ এএম

পাহাড়ে স্থাপন করা হয়েছে চলন্ত সিঁড়ি

পাহাড়ে স্থাপন করা হয়েছে চলন্ত সিঁড়ি

পাহাড়ে ভ্রমণ বা হাইকিং করতে ভালোবাসেন অনেকে। কিন্তু শারীরিক সক্ষমতা না থাকলে পাহাড়ে হাইকিং করা দুঃসাধ্যই বটে।

এ সমস্যার সমাধানে চীনের ঝেজিয়াং প্রদেশের পাহাড়ে স্থাপন করা হয়েছে চলন্ত সিঁড়ি। দৈত্যাকৃতির এ এক্সেলেটরে চড়ে যে-কেউ চাইলে সহজেই পাহাড়ের চূড়ায় যেতে পারবেন।

ঝেজিয়াং প্রদেশের ট্যুর অপারেটরদের উদ্যোগেই মূলত এ কাজ সম্পাদিত হয়েছে। উদ্দেশ্য আর কিছু নয়, বেশি বেশি পর্যটক আকর্ষণ করা। উদাহরণস্বরূপ, ঝেজিয়াংয়ের চুনয়ান প্রদেশের তানিউ পর্বতের উচ্চতা ৩৫০ মিটার। কিন্তু এর চূড়ায় আরোহণের জন্য পর্যটকদের চারপাশের অন্য তিনটি পাহাড় পার হতে হয়; যা বয়স্ক ও শিশুদের জন্য অসম্ভবই বটে। এখন এ এক্সেলেটরে চড়ে যে-কেউ চাইলেই তানিউর চূড়ায় পৌঁছাতে পারছে।

এক্সেলেটর নির্মাণের সঙ্গে যুক্ত একজন বলেন, এ লিফটটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো পাহাড়ে আরোহণে ট্র্যাফিক সমস্যার সমাধান করা। শুরুতে আমরা ক্যাবলওয়ে নির্মাণের কথা ভেবেছিলাম। কিন্তু ক্যাবলওয়ের সীমিত পরিবহন ক্ষমতা এবং নিরাপত্তাঝুঁকির কারণে সে চিন্তা থেকে সরে আসতে হয়।

এ এক্সেলেটর নিয়ে আছে সমালোচনাও। অনেকে বলছেন, পাহাড় চড়তে যদি কষ্টই না হয়, তবে সেটা আবার কেমন পর্বতারোহণ!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা