× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

মুরগির ডিমের বদলে হাঁসের ডিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১২:১৩ পিএম

হ‍ুমায়ূন আহমেদ

হ‍ুমায়ূন আহমেদ

হ‍ুমায়ূন আহমেদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন তার বাবা-মা কুমিল্লায় থাকতেন। তিনি এক ছুটিতে সেখানে গিয়ে দেখেন, তার মা আয়েশা ফয়েজ বাসায় মুরগি পালছেন। এটা দেখে হ‍ুমায়ূন আহমেদ লুকিয়ে বাজার থেকে ডিম কিনে এনে মুরগির ঘরে রেখে দিলেন। সকালে মুরগির ঘরে ডিম দেখে তো তার মা মহাখুশি। সবাইকে ডেকে জানালেন মুরগি ডিম পাড়া শুরু করেছে। এখন আর ডিম কিনে খেতে হবে না। এ নিয়ে বাড়ির অন্যরাও খুশি। হঠাৎ এক দিন দেখা গেল তার মা ডিম হাতে নিয়ে হ‍ুমায়ূন আহমেদকে বকাবকি করছেন আর বলছেন, ‘মায়ের সাথে ফাজলামো করিস...।’  আসলে সেদিন হ‍ুমায়ূন আহমেদ ভুল করে মুরগির ডিম না রেখে হাঁসের ডিম রেখে দিয়েছিলেন। তার মা বিষয়টি বুঝতে পেরে খুব রাগ করলেন। কিন্তু তার বাবা ব্যাপারটা শুনে খুব মজা পেলেন। হ‍ুমায়ূন আহমেদকে বললেন, ‘সবচেয়ে ভালো হতো যদি মুরগির পচা ডিম রাখতিস। তাহলে তোদের মা ডিম ভাজতে গিয়ে দেখত, মুরগি পচা ডিম পাড়ছে। হা হা হা।’

সূত্র : আমার দুঃখী বাবা, সুফিয়া হায়দার

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা