× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শত দেশের শত গল্প

পৃথিবীর শেষ প্রান্তে...

রেজাউল বাহার

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম

পৃথিবীর শেষ প্রান্তে...

সাত মহাদেশের শততম দেশ ভ্রমণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন রেজাউল ও শারমীন দম্পতি। শত দেশের শত গল্প প্রতিদিনের বাংলাদেশের পাঠকের জন্য তুলে ধরেছেন রেজাউল বাহার। আজ থাকছে চিলি, মিসর, ডোমিনিকান রিপাবলিক, পেরু, ফিলিপাইন, স্পেন, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, ইউক্রেন, বারমুডার ভ্রমণ নিয়ে পঞ্চম পর্ব... 

পাতাগোনিয়া, চিলি।

পাতাগোনিয়া। ছোটবেলায় অনেক শুনেছি, মাথার মধ্যে নামটা ঘোরাঘুরি করতো। ২০১৫ সালের ডিসেম্বরে গেলাম, আর্জেন্টিনা আর চিলির শেষ প্রান্তে পাতাগোনিয়া। সান্টিয়াগোতে নামার পর চিলির শেষ প্রান্তে ৩টি শহরে ঘোরার প্ল্যান।

চিলি।

সান্টিয়াগো থেকে পুয়ের্তো মন্ট-পুয়ের্তো ভারাস-পুন্টা এরেনাস। আর সেখান থেকেই রোড ট্রিপ টু পাতাগোনিয়া। এন্টার্টিকার খুব কাছে বলেই পৃথিবীর এই প্রান্তে অসহনীয় ঠান্ডা, যাবার ভালো সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।

চিলি।

এই পথে পথ আছে, জনবসতি নেই, যতদূর চোখ যাই শুধু ছবি  আঁকা দিগন্ত। পাতাগোনিয়ার কুয়ের্নোস দেল পেইন সম্ভবত আমার দেখা ভূস্বর্গ।

মিসর।

ছবিতে শুয়ে আছেন ভদ্রলোক, মারা গেছেন  ৩,০০০ বছরেরও আগে। ভদ্রলোক বলা  হয়তো ঠিক হয়নি, মিসরের সবচেয়ে ক্ষমতাধর ফেরাউন তিনি, ৬৬ বছর শাসন করেছে। তার করা কার্নাক মন্দিরের গল্প না পড়ে পৃথিবীতে এখনও কোনো আর্কিটেক্ট তৈরি হয় না। কার্নাকের  ঢোকার পথেই ৬৫ টন ওজনের ৩৫ ফুট উঁচু রামেসিস- এর মূর্তি। তার দুপায়ের মাঝে দাঁড়িয়ে আছে তার কন্যা, প্রথমত কন্যা , দ্বিতয়ত রানি।  

মিসর।

৩,০০০ বছর পার হয়ে গেছে, মিসরীয়রা ভ্যালি অব দ্য কিং বা ফেরাউনদের সমাধিস্থল থেকে লাশ নিয়ে এসেছে কায়রোর মিউজিয়ামে। ২৪ ঘণ্টা রাজকীয় নিরাপত্তায় আছে তারা। মিসরের প্রথম ছবিতে ফেরাউন রামেসিস শুয়ে আছেন। সম্ভবত মুসা (আ.) এর পিছনে উনিই ছুটেছিলেন। এ ঘরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। শতহলেও নগ্ন, অর্ধনগ্ন ফেরাউনরা শুয়ে আছেন। আলোতে না আবার তাদের ঘুম ভাঙে। শাম্মী ঘুরে ঘুরে দেখছে, ইচ্ছে করেই আমি শাম্মীর সঙ্গে নেই। 

ডোমিনিকান রিপাবলিক।

আমরা যখন ভ্রমণ করি, আমরা নতুন জায়গা ঘুরে বেড়াতে পছন্দ করি। ডোমিনিকান রিপাবলিকে এবার আমরা সব ইনক্লুসিভ প্যাকেজে আটকা পড়েছি।

ইনকার তৈরি শহর মাচুপিচুতে রেজাউল ও শারমীন 

২০১৭ সালে আমরা পেরু ভ্রমণ করি। তেরোশো থেকে ষোলোশো শতাব্দীর কথা, দক্ষিণ আমেরিকায় ছোট ছোট গোত্র থেকেই শুরু হয়েছিল ইনকা রাজত্ব। পেরুর কুসকো শহর ছেড়ে ১২৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে আন্দিজ পর্বতমালায় আদিবাসী ইনকারা গড়ে তুলেছিল সম্ৰাজ্য। ইতিহাস এখনও জানা হয়নি, ষোলোশো শতাব্দীতে দক্ষিণ আমেরিকা  দখল করতে আসে ইউরোপিয়ানরা, আসে স্পেনিসরা। ইনকার ধ্বংসের অনেক কল্প কাহিনী থাকলেও স্পষ্টভাবে জানা হয়নি কীভাবে সেই রাজত্ব ধ্বংস হয়েছিল। তারপর আন্দিজ পর্বতমালায় ৪০০ বছরের জন্য হারিয়ে যায় ইনকার তৈরি শহর মাচুপিচু যার অর্থ পুরোনো পাহাড়। ১৯৪৮-এ আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যে জন্ম নেওয়া হিরাম বিংহাম প্রকাশ করেন ‘লস্ট সিটি অব দ্য ইনকাস’ যা তিনি  আবিষ্কার করেছিলেন ১৯১১ সালে। ইনকার পাহাড়ি পথ ধরে হেঁটেছি, তারপর পৌঁছে গিয়েছি মাচুপিচুতে। মাচুপিচুর অবস্থান আন্দিজ পর্বতে ৮,০০০ ফুট উচ্চতায়। কুসকো শহর থেকে গাড়ি আর ট্রেনে চলে যাওয়া যায় মাচুপিচুর খুব কাছাকাছি , সেখানে পাহাড়ের পাদদেশে ছোট্ট এক শহর, ট্যুরিজমের বাস পাহাড়ের গা বেয়ে চলে যায় ওপরে। কিন্তু না, আমরা সেভাবে যাইনি। আমরা মাচুপিচু দর্শন করলাম ইনকার চোখে। ঠিক যেভাবে ইনকার মানুষেরা পায়ে হেঁটে পাহাড় বেয়ে বেয়ে উঠে যেতেন, শারমীন আর আমিও তাই করলাম। প্রথম যখন দৃষ্টিসীমানায় এলো মাচুপিচু, সে এক ভাষা হারানো অনুভূতি।

ফিলিপাইন।

ফিলিপাইন, অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত এক দেশ। ১১টি বড় দ্বীপসহ মোট ৭,১০৭টি দ্বীপ রয়েছে দেশটিতে। এর মধ্যেই ভ্রমণ পিপাসুদের চোখ কেড়ে নেওয়া সর্বাধিক আলোচিত সাদা বালুর ভূমি বোরাকায় দ্বীপ। 

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার রাজধানী শহর সিউল। ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কিলোমিটার দূরত্বে এই অত্যাধুনিক শহর মাথা তুলে দাঁড়িয়েছে। সিউল ছাড়াও কোরিয়াতে ৬টি মেট্রোপলটন শহর রয়েছে। এগুলো হচ্ছে বুসান, ইনছন, দেগু, দেজন, কোয়াংজু ও উলসান। এ ছাড়া সেজং সিটি নামে একটি বিশেষ মেট্রোপলিটন শহর রয়েছে। বুসানে প্রতিবছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়। যা সমগ্র বিশ্বের খ্যাতি কুড়িয়েছে। এ ছাড়াও পর্যটন শহর হিসেবে জেজু দ্বীপ উন্নত বিশ্বে সুপরিচিত।

বারমুডা

বারমুডায় শারমীন ও রেজাউল দম্পতি।

২০১৮ সালে আমরা বারমুডা ভ্রমণ করি। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ব্রিটিশ সামুদ্রিক অঞ্চল ও দ্বীপরাষ্ট্র হচ্ছে বারমুডা। 

স্পেন।

ইউক্রেন। 

সেই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন আর নেই, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পায়ের প্রতিটা ছাপ ইউক্রেনে স্পষ্ট। সমাজতন্ত্রের সেই কোয়ার্টার, ভবনের গায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত, পৃথিবীর গভীরতম ট্রেন ট্র্যাক, মাটির নিচের ট্রেন স্টেশনগুলোতে নিউক্লিয়ার ব্লাস্ট প্রুফ পুরু লোহার গেট।

ইউক্রেন।

বাংলাদেশ থেকে অনেক বন্ধুবান্ধব একসঙ্গে থাইল্যান্ড যায়, আমিও গিয়েছি। শুধু মনে হয় আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে ইউক্রেনে কবে যাব। ইউক্রেন ট্রিপে আমরা কিয়েভে ছিলাম ৪ রাত। শহরের আশপাশে ঘোরা ছাড়াও এখানকার নাইট লাইফটা অদ্ভুত লাগলো। যারা ইতিমধ্যে উরোপে ঘুরেছেন, তারা জানেন ইস্ট ইউরোপিয়ান দেশগুলোতে খরচ কম, ইউক্রেন তার চেয়েও অর্ধেক।

পোল্যান্ড।

এক, দুই বা তিন জায়গাতে নয়, আমরা ভালোবাসার ছোয়া পেয়েছি প্রতিটা জায়গায়। ভ্রমণ কতটা দিয়েছে তা শুধু ছবিতে নয়, ছবির আড়ালে অনেক গল্প আমাদের।

ছবি : লেখকের ব্যক্তিগত সংগ্রহ থেকে



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা