× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

আকাশে বিদ্যুতের আবিষ্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৩:৩২ পিএম

 বেনজামিন ফ্রাঙ্কলিন

বেনজামিন ফ্রাঙ্কলিন

মেঘে মেঘে ঘর্ষণে আকাশে আলোর ঝলকানি দেখা যায়, সঙ্গে কান ফাটানো শব্দ। তাহলে আকাশেও কি বিদ্যুতের খেলা আছে? মেঘের সঙ্গে চমকানো বজ্রপাত আর উৎপাদিত বিদ্যুৎ যে একই জিনিস, তা জানতেন না তখনকার বিজ্ঞানীরা। ভাবনাটি বিজ্ঞানী বেনজামিন ফ্রাঙ্কলিনের মাথায় প্রথম আসে। আর সেটা পরীক্ষার জন্য ১৭৫২ সালের এক ঝোড়ো দিনে আকাশে ঘুড়ি ওড়ালেন একেবারে মেঘ বরাবর। ঘুড়িতে সাধারণ সুতার বদলে ব্যবহার করলেন বিদ্যুৎপরিবাহী পদার্থের সুতা। নিচে একটি লেইডেন জার রেখে তার সঙ্গে ঘুড়ির সুতা বেঁধে দিলেন। ফ্রাঙ্কলিন অনুমানের ওপর ভর করে এই ঝুঁকিপূর্ণ কাজটি করেছিলেন। আকাশে মেঘ চমকানোর সঙ্গে সঙ্গে সেই বিদ্যুৎপরিবাহী সুতা বেয়ে বিদ্যুৎ নেমে আসে পাত্রের মাঝে। সেখানে বয়ে যায় প্রবল বিদ্যুতের ঝলক। এর মধ্য দিয়ে আকাশেও যে বিদ্যুৎ থাকে তা বেনজামিন ফ্রাঙ্কলিন প্রমাণ করেছিলেন।

সূত্র : হিস্ট্রি ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা