× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

হোমওয়ার্ক ভেবে অমীমাংসিত গণিতের সমাধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১২:২৪ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ১২:৩৫ পিএম

গণিতবিদ জর্জ দানজিগ

গণিতবিদ জর্জ দানজিগ

গণিতবিদ জর্জ দানজিগ তখন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি ক্যাম্পাসের ছাত্র। একদিন দানজিগ অনেক দেরি করে ক্লাসে যান। গিয়ে দেখেন অধ্যাপক নেইম্যান ক্লাস নিচ্ছেন। বোর্ডে দুটি গাণিতিক সমস্যা লেখা। দানজিগ সেগুলো হোমওয়ার্ক ভেবে খাতায় টুকে নেন। অনেক কষ্টের পরে দানজিগ সমাধান করলেন। এরপর সেটি নিয়ে অধ্যাপকের কাছে গেলেন। কিন্তু শিক্ষক সেদিন তাকে পাত্তাই দিলেন না। হোমওয়ার্ক জমা দিতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করে দানজিগ সেটি রেখে চলে এলেন। প্রায় এক মাস পর অধ্যাপক নেইম্যান উপস্থিত হন দানজিগের বাসায়। দানজিগের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলেন, ‘তোমার পেপারের জন্য একটা মুখবন্ধ লিখে একটা নামকরা গবেষণা জার্নালে প্রকাশের জন্য পাঠাচ্ছি। পাঠানোর আগে তোমাকে দেখিয়ে নিতে এলাম।’ দানজিগ তো হতভম্ব। কিছুই বুঝতে পারছেন না। অধ্যাপক জানান, ‘আরে, তুমি সেদিন আমাকে যে দুটি সমস্যার সমাধান জমা দিলে, এগুলো তো গণিতের ইতিহাসে অমীমাংসিত সমস্যা। গণিতবিদেরা এর সমাধান করতে পারেননি। সেদিন ক্লাসের শুরুতে গণিতের জটিল অপ্রমাণিত সমস্যার উদাহরণ হিসেবে ও দুটিকে বোর্ডে লিখেছিলাম। অভিনন্দন তোমাকে, তুমি এর সমাধান বের করেছ নিজেই!’ দানজিগ অবাক হয়ে বললেন, ‘কিন্তু আমি তো ভেবেছি এগুলো হোমওয়ার্ক!’

সূত্র : বিজ্ঞানীদের কাণ্ডকারখানা, রাগিব হাসান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা