× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

জ্যোতিষীর কৌশল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম

ফ্রান্সের সম্রাট একাদশ লুই

ফ্রান্সের সম্রাট একাদশ লুই

ফ্রান্সের সম্রাট একাদশ লুইয়ের রাজসভায় একজন জ্যোতিষী ছিলেন। একবার সেই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নিয়ে সম্রাটের মনে অস্বস্তি তৈরি হয় এবং তিনি ঠিক করেন, ওই জ্যোতিষীকে রাজসভা থেকে তাড়িয়ে দেবেন। যা ভাবা তাই কাজ। তাকে নিজের কক্ষে ডেকে পাঠালেন এবং সৈন্যদের বলে রাখলেন, ইঙ্গিত দেওয়ামাত্রই যেন জ্যোতিষীকে জানালা দিয়ে ছুড়ে ফেলা হয়। জ্যোতিষী এসে কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সম্রাট বললেন, ‘আপনি তো মানুষের ভাগ্য আগেই জানতে পারেন বলে দাবি করেন, তাহলে আমাকে বলুন আপনার ভাগ্যে কী আছে এবং আপনি আর কতদিন বাঁচবেন।’

জ্যোতিষী বলেন, ‘মহামান্য সম্রাট, আমি আপনার মৃত্যুর ঠিক তিন দিন আগে মারা যাব।’ লুই পড়লেন বেকায়দায়। শেষমেশ জ্যোতিষীকে মেরে ফেলার ঝুঁকি তিনি আর নেননি।

সূত্র : গুডরিডস ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা