× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ঘোড়ার বদলে রোবট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১২:২৮ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৩:৩৩ পিএম

নিউইয়র্ক স্টিম ম্যান

নিউইয়র্ক স্টিম ম্যান

মার্কিন নাগরিক জ্যাডোক ডেডেরিক আজব সব জিনিসের উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিতেন। ১৮৬৮ সালে ডেডেরিক ২২ বছর বয়সের তরুণ। ওই সময় যুক্তরাষ্ট্রের রাস্তায় মানুষের চলাচলের অন্যতম বাহন ছিল ঘোড়ার গাড়ি। ঘোড়া ছুটে চলার সময় রাস্তায় ধুলোবালি উড়ত। গাড়ির ধুলো থেকে মুক্তি পেতে ডেডেরিক মানব আকৃতির এক বাহন তৈরি করে সাড়া ফেলে দেন। সেই বাহনের নাম দেন ‘নিউইয়র্ক স্টিম ম্যান’। মালামাল বহনকারী ঘোড়ার বদলে তৈরি করা রোবটের উচ্চতা ছিল ৭ ফুট। যন্ত্রমানবের পেটে লাগানো ছিল তিনটি ঘোড়ার শক্তিসম্পন্ন একটি ইঞ্জিন। শুধু তাই নয়, এ রোবট-মানবের মুখে অভিনব গোঁফ, হাতে গ্লাভস ও গায়ে লোহার জ্যাকেট পরানো থাকত। দূর থেকে এ যন্ত্র দেখে মনে হতো একজন দুর্দান্ত ফ্যাশনসচেতন মানুষ রাস্তায় ছুটছে।

সূত্র : সাটারডে ইভিনিং পোস্ট ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা