× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

নোবেল মেডেল লুকানোর রহস্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১২:২১ পিএম

নোবেল মেডেল লুকানোর রহস্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির দুই নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ম্যাক্স ভন লু ও ম্যাক্স ফ্রাঙ্ক হিটলারের নাৎসি বাহিনীর আক্রোশে পড়েছিলেন। তাদের ধরতে নাৎসিরা মরিয়া হয়ে ওঠে। কোনো উপায় না পেয়ে নোবেল লরিয়েটরা তাদের মেডেল দুটি ডেনমার্কের কোপেনহেগেনে বিজ্ঞানী নিলস বোরের কাছে পাঠিয়ে দেন। কিছুদিন পর নাৎসিরা সেখানেও হামলা শুরু করলে বোরের সহকারী রসায়নবিদ জর্জ হাভাসি পদকের স্বর্ণ গলিয়ে তরল করার বুদ্ধি দেন। বোর আর হাভাসি দ্রুত নোবেল মেডেলগুলো অ্যাকোয়া রেজিয়ার মধ্যে ডুবিয়ে তরল করে ফেলেন। এরপর সেই তরল সোনা বোতলে ভরে আলমারিতে রেখে কোপেনহেগেন থেকে পালিয়ে যান। যুদ্ধের পর বোর আর হাভাসি ফিরে এসে সেই তরল স্বর্ণ পাঠিয়ে দেন সুইডেনের নোবেল কমিটির কাছে। তারা সেই তরল সোনা আবার জমাট বাঁধিয়ে লু ও ফ্রাঙ্কের নামে নতুন দুটি মেডেল বানিয়ে দেন।

সূত্র : এনপিআর ডট ওআরজি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা