ফারুক মাহমুদ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১২:০৫ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
: চোখে যেন সর্ষের
ফুল ফোটে
মনে শুধু ভোমরার
হুল ফোটে
গোলমেলে, সব গোলমেলে...
এমনটা কি হতে পারে
প্রিয় দলটি গোল খেলে?
: খুব গরমে পাখার মতো
ঘুরবে মাথা
মৃদু খোলা মৃদু বোজা
চোখের পাতা
এমনটাই হয়ে থাকে
অনেক বেশি ঘোল খেলে!