× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেয়াল দিল প্রস্তাব বাঘে দিল সায়

পলাশ মাহবুব

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১২:০৩ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১২:০৫ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

শেয়াল চতুর, সারাক্ষণই প্রশ্ন ঘোরে মনে,

উজির হওয়ায়, ক্ষমতাটাও ভালোই আছে বনে।

হঠাৎ করে বিষয়টা তার মাথার ভেতর আসে

সঙ্গে থাকা বানর দাঁড়ায় হাত উঁচিয়ে পাশে।


বলল বানর, এ বিষয়ে করার অনেক আছে,

নালিশ নিয়ে ছুটল দুজন বনের রাজার কাছে।

বনের রাজা বাঘ মহাশয়, আরাম-আয়েশ প্রিয়,

দাওয়াত খেতেই ভালোবাসেন পান যদি তা ফ্রিও।


বলল শেয়াল বাঘের কাছে বিস্তারিত খুলে

বনে করা বনভোজন তার অভিযোগের মূলে;

‘মানুষ আসে বন ভ্রমণে, ঘোরে-ফেরে, খায়,

আয়োজনে পশু ও পাখি উহ্য থেকে যায়!


বনের মাঝে বনভোজন হয় পশু-পাখি ছাড়া!

যায় না মানা, আপনি হুজুর জারি করেন ধারা,

বনভোজনে বনের প্রাণী, দাওয়াত পাবেÑ আইন;

সায় দিয়ে বাঘ মাথা নাচায়, প্রস্তাবটি ফাইন!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা