× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

পৃষ্ঠপোষক বটে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১১:৪৭ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১১:৫১ এএম

ছবি : অভিযাত্রী আর্নেস্ট শ্যাকেলটন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ

ছবি : অভিযাত্রী আর্নেস্ট শ্যাকেলটন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ

ইংরেজ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকেলটন একবার তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জকে অনুরোধ করেন তার পরবর্তী অভিযানের জন্য একজন পৃষ্ঠপোষক জোগাড় করে দিতে। লয়েড জর্জ শ্যাকেলটনকে তার একজন কোটিপতি বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। কিছুদিন পর লয়েড সে বিষয়ে শ্যাকেলটনের কাছে জানতে চাইলেন। বললেন তার কোনো অগ্রগতি হয়েছে কি না। শ্যাকেলটন জানান, ‘হ্যাঁ, ভালোই লাভ হয়েছে। আপনার বন্ধুটি খুব ভালো ও উদারমনা। তিনি দক্ষিণ মেরুতে আমার পরবর্তী অভিযানের জন্য ১০ হাজার পাউন্ড দিতে রাজি হয়েছেন, তবে শর্ত হচ্ছে আপনাকেও সঙ্গে নিতে হবে। বলেছেন আরও ১ লাখ পাউন্ড বেশি দেবেন, যদি আপনাকে দক্ষিণ মেরুতে ফেলে রেখে আসি!’

সূত্র : ন্যাশনাল লাইব্রেরি অব স্কটল্যান্ড

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা