× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

দুটি দা আর কুঠার থাকতে ভয় কীসে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১১:৩৮ এএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৩:১০ পিএম

দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত

দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত

একবার কাগজ ব্যবসায়ী ভোলানাথ দত্তের হালখাতা অনুষ্ঠানে দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের সঙ্গে সবিতেন্দ্রনাথ রায়ের দেখা। আপ্যায়ন শেষে সবিতেন্দ্রনাথ দাদাঠাকুরকে বলেন, ‘দাদা কলেজ স্ট্রিটে যাবেন তো?’ দাদাঠাকুর উত্তর দিলেন, ‘হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় যাব।’ 


সবিতেন্দ্রনাথ ট্যাক্সি ডাকতে চাইলেন। দাদাঠাকুর হা হা করে হেসে উঠলেন, ‘দুর, ট্যাক্সি দিয়ে কী হবে? হেঁটে চলে যাব, দুটো দা আছে কুড়ুল আছে সঙ্গে। ভয় কীসের, সব বাধা কাটতে কাটতে চলে যাব।’ 

তার কথা শুনে দোকানের কাউন্টার থেকে একজন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ‘দা, কুড়ুল কোথায় পাবেন দাদাঠাকুর?’ এবার অট্টহাসি দিয়ে বললেন, ‘আরে, দাদাঠাকুর নামের মধ্যেই তো দুটো দা আর ঠাকুর একটু ওলটপালট করলেই কুঠার।’

সূত্র : লেখকের কাছাকাছি, সবিতেন্দ্রনাথ রায়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা