প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৫:৫৭ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৫:৫৮ পিএম
একইরকম টপ ও বটম কিংবা অনুষঙ্গের চল নতুন কিছু নয়। কো-অর্ডিনেটেড পোশাক এবং অ্যাকসেসরিজের চল বেশ কিছু বছর ধরেই ট্রেন্ডিং

পাশ্চাত্য পোশাকে
পাশ্চাত্য পোশাকে এখন কো-অর্ড সেটের রমরমা অবস্থা। প্যান্টসুট, ব্লেজার-স্কার্ট, জগার্স সুটের দেখা মিলছে সেলিব্রেটি থেকে আমজনতা, সকলের পরনে। এই ধরনের আউটফিটস এমনিতেই স্মার্ট হয়। তাই হালকা অনুষঙ্গ এর সঙ্গে পারফেক্ট। ছোট কানের দুল, ব্রেসলেট বা সরু পেনড্যান্ট পরতে পারেন। অ্যাকসেসরিজ নয়, সেন্টার অব অ্যাট্রাকশন হোক আপনার পোশাক।

অনুষঙ্গে
কো-অর্ড
যদি অনুষঙ্গের দিকেই নজর টানতে চান, সে উপায়ও অবশ্য আছে। বেছে নিন কো-অর্ডিনেটেড ব্যাগ এবং জুতা। পোশাকের সঙ্গে ক্ল্যাশ না করলেই হলো। প্রিন্ট এবং কালার কম্বিনেশনের দিকে নজর রাখুন। জুতা এবং ব্যাগে প্রিন্ট থাকলে পোশাক একরঙা হলে ভালো। শুধু ইন্দো-ওয়েস্টার্ন বা ওয়েস্টার্নই নয়, চাইলে শাড়ি বা অন্যান্য এথনিকওয়্যারের সঙ্গেও পরতে পারেন। পারলে অ্যাকসেসরিজের ক্ষেত্রে নিউট্রাল টোন বেছে নিন। এতে অনেক রঙের পোশাকের সঙ্গে টিম-আপ করতে পারবেন।

এথনিক পোশাক
ওয়েস্টার্নের মতোই এথনিক পোশাকেও কো-অর্ডিনেটেড আউটফিটে ইদানীং বাজার বেশ সরগরম। শুধু রঙের সামঞ্জস্য নয়, পোশাকের ওপরের এবং নিচের অংশের প্রিন্টও হুবহু এক থাকে। এই ধরনের পোশাকের সবচেয়ে বড় সুবিধা, অন্য নানা পোশাকের সঙ্গেও ঘুরিয়েফিরিয়ে পরা যায়। কুর্তা-পালাজো কিংবা টপ-স্কার্টের এই জুটি একসঙ্গে যতটা স্টাইলিশ, তেমনই কো-অর্ড সেটের কুর্তা বা স্কার্টের সঙ্গে কনট্রাস্টিং পালাজো, ট্রাউজার্স, টিউনিক কিংবা টপও টিম-আপ করতে পারেন। নতুন আউটফিটস রেডি। শুধু বুদ্ধি আর নিজের স্টাইল সেন্সকে কাজে লাগিয়ে বেছে নিতে হবে সঠিক অনুষঙ্গ।