মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১১:৫৬ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১২:৪৭ পিএম
১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্র্যাট মনোনীত জন এফ কেনেডি এবং রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সনের মধ্যে বিতর্কটি প্রথম জাতীয়ভাবে টেলিভিশনে প্রচার হয়। এ বিতর্কের মধ্য দিয়ে তারা ভোটারদের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ পান। কেনেডি দর্শকদের কাছে শান্ত, সুসজ্জিত এবং পরিপাটি হয়ে উপস্থিত হন। অন্যদিকে বয়স ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ নিক্সন টেলিভিশন ক্যামেরার সামনে এসে ঘামতে শুরু করেন। টেলিভিশনের স্ক্রিনে তার মুখের খোঁচা খোঁচা দাড়ি দেখতে পেয়ে অনেকে সেখান থেকে চোখ সরিয়ে নেন। তাই নিক্সন অনেক ভালো বিতর্ক করায় যারা রেডিওতে বিতর্ক শুনেছিলেন তাদের মধ্য থেকে নিক্সনের পক্ষে বেশি সমর্থন এসেছিল। আর যারা টেলিভিশন দেখেছেন, তাদের কাছে কেনেডির বক্তব্যই বেশি গ্রহণযোগ্যতা পায়। নির্বাচনের ফলাফলেও এর প্রভাব পড়েছিল। বেশি ভোট পেয়ে জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সূত্র : ফক্স থার্টিন নিউজ ডটকম