মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১৩:২৬ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১৮:৩৮ পিএম
বিজ্ঞানী নিলস বোর
একসময় মানুষের মধ্যে বিশ্বাস ছিল ঘোড়ার নাল মন্দ আত্মা থেকে বাড়ি রক্ষা করে। এমনকি এ বস্তুটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখা হতো। তাই অনেকের বড়িতে ঘোড়ার নাল টানিয়ে রাখা হতো।
খ্যাতনামা বিজ্ঞানী নিলস বোর তার ঘরের দরজার ওপরে ঘোড়ার নাল ঝুলিয়ে রাখতেন। এটি দেখে তার এক বিজ্ঞানী সহকর্মী জানতে চাইলেন, ‘আপনি এত বড় একজন বিজ্ঞানী হয়েও এসব কুসংস্কারে বিশ্বাস করেন?’
মুচকি হেসে বোর উত্তর দিলেন, ‘আমি অবশ্যই এমন কুসংস্কারে বিশ্বাস করি না। কিন্তু যারা বলে এটি ভাগ্য বদল করে দেয় তাদের এ বিশ্বাসের গল্প তো তুমি অস্বীকার করতে পারো না।’
সূত্র : ফিল্ড অব সায়েন্স ডটকম