× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাম্পাসে বিশ্বকাপ উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১২:২৯ পিএম

ক্যাম্পাসে বিশ্বকাপ উদযাপন



জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্ল্যাশমব আয়োজন করেছিলেন ১৩ অক্টোবর। প্রায় ৩০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। ‘চার ছক্কা হই হই’ ও ‘চলো বাংলাদেশ’ গান দুটি এক করে ঘণ্টাব্যাপী চলেছে উৎসব।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এনএসটিইউ ড্যান্স ক্লাবের উদ্যোগে নাচের আয়োজন হয়েছিল ১২ অক্টোবর। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী এতে অংশ নেন। ‘জ্বলে ওঠো বাংলাদেশ’, ‘চলো বাংলাদেশ’, ‘চার ছক্কা হই হই’ গানের তালে মেতে ওঠেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ দলকে উৎসাহ দিতে ফ্ল্যাশমব আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি কালচারাল সোসাইটি। প্রায় ৩০ জনের দলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসির রাজু ভাস্কর্য ও কার্জন হলের সামনে ‘চার ছক্কা হই হই’ গানে মেতে উঠেছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা