মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১১:৪০ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১৩:০৪ পিএম
বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিচকক এক পরিচিতের বাড়িতে দাওয়াত খেতে গেছেন। অতিথিদের জন্য সেখানে অনেক রকম খাবারের ব্যবস্থা ছিল। কিন্তু যে খাবারটি হিচককের সবচেয়ে প্রিয়, তার পরিমাণ ছিল খুব কম। খাবার খেয়ে নির্মাতার তৃপ্তি মিটল না। ভোজনপর্ব শেষে অতৃপ্তি নিয়ে বের হচ্ছিলেন। এ সময় আয়োজক তাকে সৌজন্য দেখিয়ে বলেন, ‘আশা করি খুব শিগগিরই আবার আপনি আমাদের সঙ্গে খাবেন।’ আয়োজকের কথা শেষ হতেই হিচকক তার প্রিয় খাবারের কথা উল্লেখ করে বলেন, ‘ওই খাবার থাকলে আমি এখনই আবার খাওয়া শুরু করতে পারি।’
সূত্র : অ্যাটলাসবোসকুয়ারা ডটকম