মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১২:১০ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ১৩:১৯ পিএম
ইংল্যান্ডের গ্ল্যামারগন ও সমারসেটের মধ্যে কাউন্টি ক্রিকেট ম্যাচ চলছিল। গ্ল্যামারগনের পেস বোলার গ্রেগ থমাস বল করছিলেন স্যার আইজ্যাক ভিভিয়ান অ্যান্ড্রু রিচার্ডসকে। পর পর ২টি বলে ভিভ রিচার্ডস পরাস্ত হলেন। আনন্দিত হয়ে থমাস ভিভের কাছে এগিয়ে গিয়ে বললেন, ‘বিস্মিত হওয়ার কিছু নেই! তথ্যটা জেনে রাখো, এটার রঙ লাল, আকৃতি গোলাকার এবং ওজন প্রায় ৫ আউন্স!’ পরের বলে ভিভ তাকে যথাযথ জবাব দিলেন। বল হাওয়ায় ভাসতে ভাসতে গিয়ে পড়ল মাঠের পাশের নদীতে! এবার ভিভ রিচার্ডস এগিয়ে গিয়ে বললেন, ‘গ্রেগ, তুমি তো জানো বলটা দেখতে কেমন; যাও, ওটাকে এখন গিয়ে খুঁজে নিয়ে আসো!’
সূত্র : ব্লেয়াসেরিপোর্ট ডটকম