× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ফাঁসির দড়ির বিকল্প রোগাপটকা শরীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১২:০৪ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ১২:০৮ পিএম

ফাঁসির দড়ির বিকল্প রোগাপটকা শরীর

বিখ্যাত ইংরেজ লেখক ও দার্শনিক গিলবার্ট কেইথ চেস্টারটনের শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ। এ দুজনের মধ্যে প্রায়ই বিতর্কের আয়োজন হতো। এক বিতর্কে চেস্টারটন বলেন, ‘আমি দেখছি দেশে দুর্ভিক্ষ চলছে।’ বার্নার্ড শ তাৎক্ষণিক চেস্টারটনের বিশাল শরীর ইঙ্গিত করে মুচকি হেসে উত্তর দেন, ‘তা তোমার শরীর দেখেই বোঝা যাচ্ছে। দেশের সব খাবার তুমি তো একাই সাবাড় করে ফেলছ।’ শ আরও বললেন, ‘আমি যদি তোমার মতো মোটা হতাম, তাহলে আমি নিজেকেই ফাঁসি দিতাম।’ শর কথার প্রতিউত্তরে চেস্টারটন বলেন, ‘আমি যদি নিজেকে ফাঁসি দিই, তাহলে দড়ির জন্য তোমার রোগাপটকা শরীরটাই ব্যবহার করব।’

সূত্র : চেস্টারটন ডট ওআরজি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা